আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

সিলেট জেলা সোসাইটির আত্মপ্রকাশ 

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ১১:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ১১:৫৬:২৬ পূর্বাহ্ন
সিলেট জেলা সোসাইটির আত্মপ্রকাশ 
ঢাকা, ২৫ জুলাই : সাবেক সচিব এ এম বদরুদ্দোজাকে সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সোসাইটি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠনটি সূচনা হয়।  
সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য,  শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও  সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পথে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের অভিযাত্রা শুরু হয়েছে।
 ২৩ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, সাবেক ব্যাংকার জেনিফার ইউসুফকে করা হয়েছে কোষাধ্যক্ষ, সাহিত্য সংস্কৃতি ও  প্রকাশনা সম্পাদক হিসেবে থাকছেন আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী,  সাবেক এনজিও কর্মকর্তা মৌসুমী দাশ পুরকায়স্থকে করা হয়েছে আন্তর্জাতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন, সাংবাদিক একুশ তাপাদারকে করা হয়েছে দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাংবাদিক অভি মঈনুদ্দিন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন ইন্জিঃ মো. মহিব উদ্দীন সাবেক কর-কমিশনার রোকেয়া খাতুন রুবী, কুটনৈতিক কর্মকর্তা তানাজ্জিনা কোরেশী, কুটনৈতিক কর্মকর্তা তানজীবা মঈন, অভিনেত্রী শান্তা ইসলাম, নারী উদ্যোক্তা দুরদানা হুসেন, জেষ্ঠ সাংবাদিক ইয়াসির ইয়ামিন, সাবেক ব্যাংকার ফরহাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফুর রহমান ও সরকারি কর্মকর্তা সুমন ইকবাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়