আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ
বিপিএলের শুরুটা হেরেই করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ঘরের মাঠে সাকিবের বরিশালের কাছে হারল চট্টগ্রাম

  • আপলোড সময় : ১৩-০১-২০২৩ ০৬:২৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৩ ০৬:২৮:৩৬ অপরাহ্ন
ঘরের মাঠে সাকিবের বরিশালের কাছে হারল চট্টগ্রাম ছবির ক্যাপশন
বিপিএলের শুরুটা হেরেই করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। কিন্তু ঘরের মাঠ চট্টগ্রামে এসে আবারও পরাজয়ের তিক্ত স্বাদ পেল দলটি। বরিশালের দেয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৬ রান করলে ২৬ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের । বরিশালের দেয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল চট্টগ্রামের। আগের ম্যাচে শতক হাঁকানো উসমান খান ঝলক দেখান এবারও। কিন্তু তাকে বিপদ হয়ে উঠতে দেননি কামরুল ইসলাম রাব্বি। দলীয় ৪৮ রানে দুর্দান্ত একটি ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন উসমান। ১৯ বলে ৩ চার ও ৩ ছয়ে ৩৬ রান করেন ডানহাতি এই ব্যাটার। উসমানের বিদায়ের পর থেকেই ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে চট্টগ্রাম। দলীয় ৮১ রানে আরেক ওপেনার ম্যাক্স ও'দউদকে ফেরান সাকিব আল হাসান। ২৯ বলে ২৯ রান করে বিদায় নেন ও'দউদ। চাপের মুখে অনেকক্ষণ ক্রিজে টিকে থেকেও বড় ইনিংস খেলতে পারেননি আফিফ। আফিফ সমান বল খেলে ২৮ রানে ফেরেন খালেদ আহমেদের বলে। শেষ দিকে জিয়াউর রহমানের ঝোড়ো ইনিংসের পরও ৪ উইকেটে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। ২৫ বলে ৩ চার ও ৪ ছক্কা অপরাজিত ৪৭ রান করেন জিয়া। বরিশালের পক্ষে সাকিব, খালেদ, রাব্বি, জানাত সবাই একটি করে উইকেট নেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বরিশাল। পাওয়ার প্লের ৬ ওভারে দলটি সংগ্রহ করে ৫৯ রান। ওপেনিং জুটি থেকে আসে ৩৩ রান। ১২ বলে ২৪ রান করে তাইজুলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। সাকিব দুর্দান্ত শুরু পেলেও মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। কম সময়ে ব্যবধানে দুই উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেও পারেননি এনামুল। বাউন্ডারিতে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে ফেরান জিয়াউর রহমান। আরও পড়ুন: টাইগারদের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে চান জুলিয়ান উড (ভিডিও) মাহমুদউল্লাহ রিয়াদও ১৭ বলে ২৫ রান করে ফেরেন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। ফিফটি থেকে ২ রান দূরে থেকে ইব্রাহিম ফেরেন ৪৮ রানে। শেষ দিকে চট্টগ্রাম বোলারদের রীতিমতো তুলোধোনা করেন ইফতিখার আহমেদ। তাতে ২০২ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় বরিশাল। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবু জায়েদ রাহি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান