আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

মাধবপুর থেকে চুরি যাওয়া ট্রাক শ্রীপুরে উদ্ধার,  গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ০৭:০৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ০৭:০৮:০৫ অপরাহ্ন
মাধবপুর থেকে চুরি যাওয়া ট্রাক শ্রীপুরে উদ্ধার,  গ্রেফতার ৪
মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ জুলাই : মাধবপুর থেকে চুরি হওয়া মিনি ট্রাক এক মাস পর গাজীপুরের শ্রীপুর থেকে বুধবার ভোরে  উদ্ধার  করা হয়েছে। এঘটনায় জড়িত  থাকার অভিযোগ  শ্রীপুরের বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৪সদস‍্য কে গ্রেফতার  করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার সহর আলীর ছেলে কফিল উদ্দিন (৪০), একই উপজেলার মুলাইদ গ্রামের ইসতম আলীর ছেলে মকবুল হোসেন (৩৫), ভেটিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩) এবং একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে আশিক মিয়া (১৯)
২৫ জুন রাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাধবপুর সদরে চৌধুরী ফার্নিসারের একটি মিনি ট্রাক  চুরি হয়। গাড়ি চুরির ঘটনায় চৌধুরী ফার্নিসারের মালিক ইউপি সদস‍্য আফজল চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা করে। এর পর পুলিশ গাড়ি উদ্ধার  তৎপর  হয়। কয়েক দিন আগে একটি ওয়েব সাইডে ছবি সহ একটি মিনি ট্রাক কম মূল‍্যে বিক্রির বিজ্ঞপ্তি দেয়া হয়।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের এই বিজ্ঞপ্তিটি দৃষ্টিগোচর হলে সন্দেহ হয়। কৌশলে পুলিশ গাড়ির মালিককে ক্রেতা সাজিয়ে  দর দাম করতে পাঠালে গাড়ি মালিক গাড়িটি সনাক্ত করে। এর পরই  মাধবপুর  থানা এসআই সাইদুল ইসলাম শ্রীপুর থানা পুলিশের সহায়তার  বুধবার ভোরর রাতে চোরাই মিনি ট্রাক টি উদ্ধার করে। এ সময় বিভিন্ন স্থানে অভিযান  চালিয়ে গাড়ি চোরচক্রের  চার সদস‍্যকে গ্রেফতার করে উদ্ধার গাড়ি সহ  মাধবপুর থানায় নিয়ে আসে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে,  ধৃতরা সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস‍্য। এরা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাড়ি চুরি করে । ধৃতদের  এ মামলায় বৃহস্পতিবার আদালতে পাঠানো  হবে ও রিমান্ড চাওয়া হবে। জিজ্ঞাসাবাদে  তথ‍্য জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা