আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

বিএনপির এক দফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে : কাদের

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১০:৪৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১০:৪৩:০১ পূর্বাহ্ন
বিএনপির এক দফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে : কাদের
ঢাকা, ২৮ জুলাই : বিএনপির এক দফা নয়াপল্টনের কাদা পানিতে আটকে গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা জানান। আওয়ামী লীগের ৩ সংগঠন যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের 'শান্তি সমাবেশও' চলছিল বৃষ্টির মধ্যেই। বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা আশেপাশের সুবিধাজনক জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই তারা আবার সমাবেশস্থলে ফিরে আসেন। দুপুর আড়াইটায় আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, এবার খেলা হবে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। বিএনপির এক দফা নয়াপল্টনের কাদা পানিতে আটকে গেছে। তারেক লন্ডন থেকে নির্দেশ দিচ্ছে আর এখানে নেতাকর্মীরা লাফালাফি করছে। জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে জনগণ যতদিন চাইবে ততদিনই শেখ হাসিনা থাকবে।
তিনি বলেন, তারেক রহমান প্রশাসনকে ধমক দিচ্ছে। বিএনপি লবিস্ট নিয়োগ করে জাতিসংঘের কাছে চিঠি লিখায়। যে নেতা মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে যায় সে নেতাই বিএনপি’র নেতা মির্জা ফখরুলের নেতা।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি টাকার বাহাদুরি দেখাচ্ছে। আন্দোলনে টাকার অভাব হবে না। এত অহংকার ভালো নয়। কে বা কারা বিএনপির অর্থ যোগানদাতা সেটা আমরা জানি। চোখ রাঙ্গাবেন না, জনগণের চলার রাস্তা বন্ধ করলে বিএনপির চলার পথ বন্ধ করে দেওয়া হবে।
আওয়ামী লীগ সংঘাতের জন্য সমাবেশ করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের জান মালের রক্ষায় আওয়ামী লীগ সমাবেশ করছে। বিএনপি যতই লাফালাফি করুক লাভ হবে না, রাজনীতির খেলায় কখনোই আওয়ামী লীগকে হারানো যায় না।
তিনি বলেন, তারেকের ধমকে ফখরুলের অবস্থা খারাপ হয়ে মঞ্চ থেকে পড়ে গেছে। বিএনপি আন্দোলন করলে আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকবে না। আওয়ামী লীগ চুপ করে থাকলে বিএনপি সীমা ছাড়িয়ে যায়, আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেব।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যৌথভাবে সঞ্চালনা করেন।
সমাবেশে আরও অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ