আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

দেশকে পেছনের দিকে নেয়ার ষড়যন্ত্র চলছে : বিমান প্রতিমন্ত্রী 

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১১:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১১:১৫:০২ পূর্বাহ্ন
দেশকে পেছনের দিকে নেয়ার ষড়যন্ত্র চলছে : বিমান প্রতিমন্ত্রী 
মাধবপুর, (হবিগঞ্জ) ২৮ জুলাই : বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন বলেই দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, খাদ্য, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব  উন্নয়ন হয়েছে। ফলে দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। এই উন্নয়ন দেখে আবারও দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। এ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে।  তিনি আজ শুক্রবার মাধবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন সরকারি অনুদান, ভাতা বিতরণ ও মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান সহ অনেকেই। 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিগত সরকারের সময় গ্রামের মানুষরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশই সফল ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে করোনা মোকাবেলা করেছে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। চা শ্রমিকদের ভূমি অধিকার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। 
পরে মন্ত্রী  জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ