আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউ জার্সিতে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট বিএফসিসি চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১১:৪০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১১:৪০:৫৮ পূর্বাহ্ন
নিউ জার্সিতে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট বিএফসিসি চ্যাম্পিয়ন
ভরিস টাউনশীপ, ২৮ জুলাই : গতকাল বৃহস্পতিবার নিউ জার্সি রাজ্যের ভরিস টাউনশীপের জন কনোলী পার্কে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি সহযোগীতায়  টি টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  টি টেন ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজক ছিল বাংলাদেশ ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব। টি টেন ক্রিকেট  টুর্নামেন্টে নিউ ইয়র্ক, আটলান্টিক সিটি, মাউন্ট হলির ক্রিকেট দল বিএফসিসি, চিটাগাং টাইগারস, আইকনিক ড্যাশার, ঢাকাইয়া নওয়াব অংশগ্রহন করে।

টি টেন ক্রিকেট  টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ভরিস  টাউনশীপের বিএফসিসি আটলান্টিক সিটির আইকনিক ড্যাশারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টি টেন ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, হ্যাপি ইভেন্টস ডেকর, গ্রাম বাংলা ফুড ও ই এক্স পি রিয়েলটর।

টি টেন ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন আবু সাঈদ ও সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন ওয়াকার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড নির্বাচিত হয়েছেন আজিজ।  টুর্নামেন্টের বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিশেষ অতিথি  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী।
ক্রিকেটপ্রেমী বাদশাহ নাসির উদ্দীন , দেলোয়ার শাকিল, ফকরুল হাসান, আবু সাঈদ, পিয়াল, তাজুল প্রমুখের অক্লান্ত পরিশ্রমে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে চান এমপি ফয়সল

জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে চান এমপি ফয়সল