আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা
মঞ্চ মাতাবেন জেমস

মিশিগানে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ০২:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ০২:০১:৪৮ পূর্বাহ্ন
মিশিগানে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন
ডেট্রয়েট, ২৯ জুলাই : ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল গতকাল শুক্রবার ডেট্রয়েট বাংলা টাউনের জেইন পার্কে শুরু হয়েছে। সন্ধ্যা ৭টায় বেলুন উড়িয়ে আয়োজকরা মেলার উদ্বোধন করেন। গতকাল শুক্রবার শুরু হওয়া এ মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত চলবে। মেলার স্টলে স্টলে হরেক রকমের পণ্যের সমাহার ঘটেছে। বসেছে বাঙালির চিরচেনা মুখরোচক সব খাবার।মেলাকে ঘিরে এখানকার প্রবাসীদের মাঝে বইছে আনন্দের উদ্দীপনা। 

মেলার  দ্বিতীয় দিন আজ শনিবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করছেন বিক্রেতারা। মেলায় বাংলাদেশসহ নর্থ আমেরিকা একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পীরা অংশগ্রহণ করবেন। মঞ্চ মাতাবেন বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস এবং রিজিয়া পারভিন। গতকাল মিশিগানে পৌঁছেছেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।

মেলা উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি গাড়ি। ২য় পুরস্কার ডেট্রয়েট টু ঢাকা এয়ার টিকেট। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার। মেলাটি সফল করতে আয়োজকরা সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক