আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
মঞ্চ মাতাবেন জেমস

মিশিগানে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ০২:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ০২:০১:৪৮ পূর্বাহ্ন
মিশিগানে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন
ডেট্রয়েট, ২৯ জুলাই : ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল গতকাল শুক্রবার ডেট্রয়েট বাংলা টাউনের জেইন পার্কে শুরু হয়েছে। সন্ধ্যা ৭টায় বেলুন উড়িয়ে আয়োজকরা মেলার উদ্বোধন করেন। গতকাল শুক্রবার শুরু হওয়া এ মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত চলবে। মেলার স্টলে স্টলে হরেক রকমের পণ্যের সমাহার ঘটেছে। বসেছে বাঙালির চিরচেনা মুখরোচক সব খাবার।মেলাকে ঘিরে এখানকার প্রবাসীদের মাঝে বইছে আনন্দের উদ্দীপনা। 

মেলার  দ্বিতীয় দিন আজ শনিবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করছেন বিক্রেতারা। মেলায় বাংলাদেশসহ নর্থ আমেরিকা একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পীরা অংশগ্রহণ করবেন। মঞ্চ মাতাবেন বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস এবং রিজিয়া পারভিন। গতকাল মিশিগানে পৌঁছেছেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।

মেলা উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি গাড়ি। ২য় পুরস্কার ডেট্রয়েট টু ঢাকা এয়ার টিকেট। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার। মেলাটি সফল করতে আয়োজকরা সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি