আমেরিকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান ডেট্রয়েট পুলিশের যৌথ অভিযান: অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ৩ স্টার্লিং হাইটসের মেয়র ট্রাম্পের নির্বাসন নীতির সমালোচনা করেছেন আর্কটিক ঝড় আসছে মিশিগানে ওয়ারেনে অরক্ষিত বন্দুকের গুলিতে ৩ বছরের শিশু আহত তুষার আর হিমেল হাওয়ায় স্থবির মিশিগানের দৈনন্দিন জীবন প্রতীক বরাদ্দ আজ, নির্বাচনী  মাঠে নামছেন প্রার্থীরা  কাল : ভোট ১২ ফেব্রুয়ারি আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল প্রথম নির্বাচনি সমাবেশ মেট্রো ডেট্রয়েটে তীব্র ঠান্ডা : নাগরিকদের সীমিত সময় বাইরে থাকার পরামর্শ পশ্চিম মিশিগানে ভয়াবহ গণসংঘর্ষ : ১০০ গাড়ি জড়িত, আহত অন্তত ১২ ডেটা সেন্টার বনাম জল : মিশিগানের সামনে নতুন চ্যালেঞ্জ ডেট্রয়েটে ডিসপোজাল ভবনে আগুন সাইফুল হত্যা : চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন শীতের তীব্রতায় সতর্ক মিশিগান, উষ্ণ আশ্রয় কেন্দ্র চালু বিদেশি নেতাদের নামে রাস্তা নিষিদ্ধ করলো হ্যামট্রাম্যাক কাউন্সিল সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২ কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড ডেট্রয়েটে বন্দুক সহিংসতা কমাতে মেয়র শেফিল্ডের কমিউনিটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩

রাজধানী ঢাকার ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ০২:২৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ০২:২৬:১২ পূর্বাহ্ন
রাজধানী ঢাকার ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষ
ঢাকা, ২৯ জুলাই (ঢাকা পোস্ট) : পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর নয়াবাজারে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি ধোলাইখাল মোড়ে অবস্থান নেয়। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) পূর্ব নির্ধারিত সময়ে বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
 সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলে পুলিশ। তবে তাদের অবস্থান কর্মসূচি নিয়ে অনড় অবস্থানের জানান দেয়। বিএনপির নেতাকর্মীরা সরে না যাওয়ায় এক পর্যায়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। বর্তমানে ধোলাইখাল এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশ থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেস নেতাকর্মীরা। 
এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন বলেন, ধোলাইখালে একটু সমস্যা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি।
এদিকে রাজধানীর নয়াবাজারে কর্মসূচি পালনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার মাথার একপাশ থেকে রক্ত ঝরতে দেখা যায়। সংঘর্ষের সময় সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
এদিকে, রাজধানীর গাবতলী এলাকা থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে পুলিশের জিপে করে নিয়ে যাওয়া হয়।
এদিন সকাল থেকে গাবতলীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও বিএনপির। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে পড়েন আমান উল্লাহ আমান। পরে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান