আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ

আটলান্টিক সিটিতে বহুজাতিক সাংস্কৃতিক উৎসব ১৩ আগষ্ট

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ১২:২২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ১২:২২:৫৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বহুজাতিক সাংস্কৃতিক উৎসব ১৩ আগষ্ট
আটলান্টিক সিটি, ৩০ জুলাই :  নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৩ আগষ্ট, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত “বহুজাতিক সাংস্কৃতিক উৎসব- ২০২৩”। আটলান্টিক সিটির বিখ্যাত শোবোট ক্যাসিনোর বহিরঙ্গনে ওইদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বহুজাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের আয়োজক এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটি। 
উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বলিউড সংগীত রজনী,  ঘুড়ি ওড়ানো, প্রবাস  প্রজন্মের বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের প্রতিভার প্রদশর্নী, ফ্যাশন শো, নৃত্য অনুষ্ঠান, সম্মাননা প্রদান, খাদ্য ও পণ্য সামগ্রীর  স্টল  ইত্যাদি।
বহুজাতিক সাংস্কৃতিক উৎসবের মূল আকর্ষণ ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী মোহাম্মদ দানিশের মনোজ্ঞ সংগীত পরিবেশন। এছাড়া ইন্ডিয়ান আইডল খ্যাত আরেক জনপ্রিয় সংগীত শিল্পী  শাইলি কাম্বলে ও বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথিও উৎসবে সংগীত পরিবেশন করবেন।
বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ, ভারত, ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তো রিকো, ইন্দোনেশিয়ার শিল্পীরা  অংশগ্রহন  করবেন। এছাড়া ঘানা, পেরু ও নাইজেরিয়ার প্রবাসী শিল্পীদেরও উৎসবে অংশগ্রহনেরসম্ভাবনা রয়েছে ।
এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব প্রভীন ভিগ ও বিনোদ ভেলোরের নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী  “বহুজাতিক সাংস্কৃতিক উৎসব” সফল করার লক্ষ্যে নিরলসভাবে   কাজ করে যাচ্ছেন।
বহুজাতিক সাংস্কৃতিক উৎসব এর আয়োজন প্রসঙ্গে উৎসবের অন্যতম উদ্যোক্তা সুব্রত চৌধুরী জানান, মার্কিন সমাজ বিনির্মাণে অন্যান্য দেশের অভিবাসীদের পাশাপাশি দক্ষিণ এশীয় অভিবাসীরা যেভাবে অবদান রেখে চলেছেন তা তুলে ধরা এবং বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটানোই এই উৎসবের লক্ষ্য।
আয়োজকরা  আশা করছেন, বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে  যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, নিউ জার্সি রাজ্যের সিনেটর, এসেম্বলিম্যান, আটলান্টিক কাউন্টির শেরিফ, আটলান্টিক কাউন্টির কমিশনার, আটলান্টিক সিটির মেয়র, আটলান্টিক সিটির পুলিশ প্রধান, কাউন্সিলম্যান সহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন।
আয়োজকরা জানিয়েছেন, বহুজাতিক সাংস্কৃতিক  উৎসবে অংশগ্রহনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে উৎসবের বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবেন। আয়োজকরা উৎসবে অংশগ্রহন করে তা সফল করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন