আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

বিএসএমএমইউ'র ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ১০:১৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ১০:১৯:৩১ পূর্বাহ্ন
বিএসএমএমইউ'র ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকা, ৩০ জুলাই :  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদযাপিত হয়। এই উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপারস্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এবং হেপাটোলজি বিভাগের যৌথ উদ্যোগে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এবং হেপাটোলজি বিভাগের পক্ষ থেকে বিশ্ব হেপাটাইটিস দিবসও উদযাপন করা হয়।
উল্লেখ্য বিশ্বব্যাপি যখন সংক্রামনক ব্যাধিজনিত মৃত্যুর হার ক্রমগত নিম্নমুখী, তখনই এর উল্টো চিত্রটি প্রযোজ্য হেপাটাইটিস বি-এর ক্ষেত্রে। আশংকা করা হচ্ছে অদুর ভবিষ্যতে হেপাটাইটিস বি জনিত নানা জটিলতায় মৃত্যুবরনকারী মানুষের সংখ্যা ম্যালেরিয়া এবং টিবি রোগে মৃত্যুর সংখ্যাকেও ছাপিয়ে যাবে। এই প্রেক্ষাপটে এসডিজি গোল ৩.৩, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে নিয়ন্ত্রনে নিয়ে আসার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমকে জোরদার করার উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপি ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপিত হয়ে আসছে। পাশাপাশি ক্রমেই অত্যাবশ্যকীয় হয়ে উঠছে লিভার রোগীদের সুলভে সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক আদেশ বলে ২০২১ সালের ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি প্রতিষ্ঠা করা হয়।
ডিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপ্রতি এবং প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। দেশের একাধিক জাতীয় দৈনিকে এই উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। অনুষ্ঠানটিতে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধীনে ইআরসিপি ট্রেনিং সার্টিফিকেট কোর্সেরও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উল্লেখ্য এটি দেশে এ ধরনের প্রথম কোর্স।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের। প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ডিভিশনটির গত ২ বছরের কার্যক্রম তুলে ধরেন। ডিভিশনটিতে এরই মধ্যে লিভার ক্যান্সার চিকিৎসায় রেডিওফ্রিকুয়েন্সি এবলেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন এবং ইমিউনথেরাপীর মতন অত্যাধুনিক সব চিকিৎসা সেবা উপলব্ধ করা হয়েছে। পাশাপাশি লিভার সিরোসিস রোগীদের চিকিৎসায় চালু করা হয়েছে হেপাটিক ভেনাস প্রেশার মেটিয়েন্ট, অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল থেরাপী, মুজিব প্রটোকল বা প্লাজমা এক্সেচেঞ্জ, লিভার ডায়লাইসিস বা হেমোফিলটেশন ইত্যাদি। পাশাপাশি ট্রান্সলেশনাল মেডিসিনের গবেষনাতেও ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই মধ্যে বাংলাদেশ, জাপান এবং কিউবার চিকিৎসাবিজ্ঞানীদের যৌথ উদ্ভাবন 'ন্যাসভ্যাক' নামক হেপাটাইটিস বি-এর নতুন ওষুধটির একটি ক্লিনিক্যাল ট্রায়াল ডিভিশনটিতে সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে এই ট্রায়ালটি সফল হলে হেপাটাইটিস বি রোগীরা রোল এন্টিভাইরাল ওষুধ বন্ধ করে ন্যাসভ্যাকের এক কোর্স চিকিৎসা গ্রহন করেই ভালো থাকতে পারবেন। পাশাপাশি ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটিতে ফ্যাটি লিভার এবং লিভার ক্যান্সার চিকিৎসায় একাধিক ভেষজ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে।

তাছাড়াও দেশব্যাপি ভাইরাল হেপাটাইটিস সম্বন্ধে সচেতনতা সৃষ্টি ও হেপাটাইটিস বি প্রতিরোধে ডিভিশনটি এরই মধ্যে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের সাথে এক সাথে কাজও করতে শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ জানান চিকিৎসাবিজ্ঞানের গবেষনার উপর তার প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে। তিনি
ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে রোটারি মুভমেন্টের আরো ঘনিষ্ট যোগাযোগ স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃষ্ণতা আাপন করেন। তিনি ন্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভসহ স্বাস্থ্যখাতে বর্তমান সরকার গৃহীত নানা কর্মসূচির বর্ণনা দেন এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রনে স্বাচীপের বিশ হাজার নেতা-কর্মী পাশে থাকবে বলে জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রনে সরকারের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং রোটারী ইন্টারন্যাশনালের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান।
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ গর্ভনর রোটারীয়ান আশরাফুজ্জামান নান্নু আনান বাংলাদেশের রোটারীয়ানরা হেপাটাইটিস বি নিয়ন্ত্রনকে অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহন করেছেন। এই রোটারী বছরে তারা এক লক্ষ মানুষকে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং দশ হাজার মানুষকে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারীয়ান শহিদুল বারি আগামী দিনগুলোতেও রোটারির এই কার্যক্রম অব্যহত রাখার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের এসিসটেন্ট গভর্নর রোটারীয়ান পর্না সাহা, সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের পরিচালক জনাব নাজমুল আবেদিন ফাহিম ও সঙ্গিত শিল্পী বালাম। অনুষ্ঠানে সঙ্গিত শিল্পী বালাম ও ন্যান্সির কন্ঠে দুটি ভাইরাল হেপাটাইটিস থিম সং-এর মিউজিক ভিডিও রিলিজ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল