আমেরিকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

মিশিগানে জেমসের গান শুনতে মানুষের ঢল

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ০২:৩২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০২:৪০:২০ পূর্বাহ্ন
মিশিগানে জেমসের গান শুনতে মানুষের ঢল
ডেট্রয়েট, ৩১ জুলাই : মিশিগানে গানে গানে দর্শক মাতিয়েছেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস। নগরবাউল জেমস মঞ্চে উঠতেই দর্শক গ্যালারি ‘লাভ ইউ গুরু’ আর ‘জয় গুরু’ ধ্বনিতে মুখর হয়ে উঠে।  গতকাল রোববার রাতে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল উপলক্ষে ডেট্রয়েট বাংলা টাউনের জেইন পার্কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে 'দিওয়ানা দিওয়ানা, তোমার প্রেমের দিওয়ানা' গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন জেমস। এরপর একে একে গাইলেন অনেক গুলো গান। জেমসের যাদু মাখা গানের সুরে সুরে নেচে গেয়ে মাতাল হয়ে উঠে তরুণ তরুণীরা।

অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই জনপ্রিয় গায়ক জেমসের গান শুনতে শ্রোতাদের ঢল নামে মাঠে। জেমসের গান শোনার জন্য নিউইয়র্ক ছাড়াও অন্যান্য রাজ্য থেকে প্রবাসীরা ছুটে আসেন। মিশিগানের এর আগে কোনো গানের অনুষ্ঠানে এত দর্শক শ্রোতার সমাগম হয়নি বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। এর আগে জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভিনের গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। মেলায় পৃথা দেব সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
গেলকাল ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসেন মেলায়। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরাও দলবেঁধে মেলায় আসেন। নানা বয়সী আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সারাদিনই পুরো মেলা প্রাঙ্গণ ছি মুখর। প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের ভিড়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বেলজিয়ামপ্রবাসী খালেদকে ঘিরে মিশিগানে তিলপাড়াবাসীর মিলনমেলা

বেলজিয়ামপ্রবাসী খালেদকে ঘিরে মিশিগানে তিলপাড়াবাসীর মিলনমেলা