আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

আনন্দমুখর পরিবেশে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের বনভোজন 

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ১২:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ১২:৩০:২০ অপরাহ্ন
আনন্দমুখর পরিবেশে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের বনভোজন 
ওয়ারেন, ০১ আগস্ট : আনন্দমুখর পরিবেশে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে নগরীর হলমিছ  পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়। জালালাবাদ সোসাইটির সভাপতি মোহাম্মদ হোসেন সুলেমান এর সভাপত্বিতে এবং সাধারন সম্পাদক হাবিব রহমানের পরিচালনায় প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে জালালাবাদ সোসাইটির নেতৃবৃন্দ এবং তাদের স্বজনরা ছাড়াও  কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সিটির কাউন্সিলর প্রার্থীগণ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। কয়েক শতাধিক মানুষের মিলনমেলায় বনভোজনটি একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছিলো।

বনভোজনের আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা যেখানে নারী এবং পুরুষরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়া র‍্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো গাড়ি সহ আরো অনেক পুরস্কার। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য ছিল মজাদার সব খাবার। বনভোজনের সহযোগিতায় ছিলেন সহ-সাধারন সম্পাদক ছহুল আহমেদ ও সংগঠনের অন্যতম সদস্য জিল্লুর রহমান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন