আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে দুই বান্ধবীর মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০১:০৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০১:০৯:৩৭ অপরাহ্ন
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে দুই বান্ধবীর মৃত্যু
নিহত তাসফিয়া জাহান রিতু ও অনন্যা হিয়া

গোপালগঞ্জ , ০১ আগস্ট (ঢাকা পোস্ট) : ঘড়িতে তখন দুপুর সাড়ে ১২টা। একাধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজতে ক্লাস রেখে ক্যাম্পাসের লেক পাড়ে গিয়েছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী অনন্যা হিয়া  (২০) ও তাসফিয়া জাহান রিতু (২০)। 
বৃষ্টিতে ভেজা শেষে লেক পাড়ের একটি নারকেল গাছের পাশে জুতা খুলে রেখে পানিতে পা ধুতে নামেন দুই বান্ধবী। দুজনের কেউই সাঁতার জানতেন না। পা ধোয়ার একপর্যায়ে অনন্যা হিয়া পিছলে লেকের পানিতে পড়ে যান। লেকের গভীরতা বেশি হওয়ায় মুহূর্তেই ডুবে যান অনন্যা। এ সময় বান্ধবীকে বাঁচাতে চিৎকার দিয়ে পানিতে ঝাঁপ দেন তাসফিয়া জাহান রিতু। মুহূর্তের মধ্যে তিনিও ডুবে যান। লেকের আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরা ছুটে এসে দুজনকেই ডুবে যেতে দেখেন। পরে কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে আধাঘণ্টা পর লেকের মাঝখান থেকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেক পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় নিহতদের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে স্বজনদের কাছে নিহতদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। 
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত অনন্যা হিয়ার বাড়ি খুলনার বড়বাড়ি এলাকায়। আর তাসফিয়া জাহান রিতুর বাড়ি বাগেরহাটের ফকিরহাটের মাসকাটা এলাকায়। দুজনেই ছিলেন কাছের বন্ধু। একসঙ্গে থাকতেন শহরের নবীনবাগ এলাকার একটি ভাড়া বাসায়। দুজনেই ছিলেন মেধাবী। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষক-সহপাঠীরা। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব হোসেন বলেন, অন্যন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু খুব ভালো ছাত্রী ছিলেন। ক্লাসে মেধাবীদের মধ্যে তারা দুইজন অন্যতম। খুব মিশুকও ছিলেন তারা। তাদের এই করুণ মৃত্যুতে আমাদের বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক হিসেবে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 
একই বিভাগের শিক্ষার্থী রুমিন রহমান বলেন, হিয়া ও রিতু খুব ভালো মনের মানুষ ছিল। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তারা একসঙ্গে থাকতো। একেবারে বোনের মতো। তাই তো আজ ক্লাস থেকেও বৃষ্টি দেখে দুজনে একসঙ্গে ভিজতে বের হয়েছিল। কিন্তু কে জানতো তাদের এমন করুণ মৃত্যু হবে। ওদের আমরা অনেক মিস করবো।
উদ্ধার কাজে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আকাশ বলেন, ওদের চিৎকার শুনে এসে দেখি দুজনে ডুবে গেছে। ওদের বাঁচাতে অনেক চেষ্টা করেছি। কিন্তু বাঁচাতে পারলাম না। 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার কাজে সহযোগিতা করি। দুজনকে পানি থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে নিহতদের স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহাবুব বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছি। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে খেয়ার করা হবে। 
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিকেলে নিহতদের স্বজন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন