আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা 

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ১২:২২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ১২:২২:৪০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা 
আটলান্টিক সিটি, ০২ আগস্ট : গত সোমবার  নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধিত করা হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। সম্বর্ধিত  কৃতি শিক্ষার্থী  হলেন দীপা সাহা, যিনি পেনসিলভেনিয়া এভিনিউ  স্কুলের অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। দীপা সাহা তাঁর অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ  "আটলান্টিক কাউন্টি একাডেমিক এক্সসেলেন্স এওয়ার্ড " লাভ করেছেন।

ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১১, পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের  বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, ক্রেস্ট বিতরণ ইত্যাদি।
সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া। লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম আনজুম জিয়া, বিধান সাহা প্রমুখ। কৃতি শিক্ষার্থীকে আশীর্বচন করেন আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা  সুমন মজুমদার। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাস প্রজন্ম যেভাবে শিক্ষাদীক্ষা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে তারাই মার্কিন সমাজে নেতৃত্বের আসনে আসীন হবে। অনুষ্ঠানে সম্বর্ধিত কৃতি শিক্ষার্থী দীপা সাহা উওরসূরীদের উদ্দেশ্যে  বলেন, সেরাটা দাও, সেরাটা পাবে। সময় ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে পারলে সাফল্য ধরা দেবেই। নৈশভোজের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র