আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ০৩:১০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ০৩:১০:২৫ পূর্বাহ্ন
১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী
ওটায়া, ০৩ আগস্ট :  ১৮ বছরের দাম্পত্য জীবনে পড়ল ইতি। স্ত্রী সোফি গ্রেগরি-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল বুধবার  কানাডার প্রধানমন্ত্রী জানান, দুইজনে মিলিতভাবেই দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তাঁরা আইনি চুক্তিও স্বাক্ষর করেছেন।
ইন্সটাগ্রাম পোস্টে জাস্টিন ট্রুডো জানান, তিনি ও তাঁর স্ত্রী সোফি বহু গুরুত্বপূর্ণ ও কঠিন আলোচনার পর বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা এখনও ঘনিষ্ঠ পরিবার হিসাবেই থাকবেন। সন্তানদের স্বার্থে যেন তাঁদের ও সন্তানদের গোপনীয়তা বজায় রাখা হয়, তার অনুরোধও করেন ট্রুডো। তাদের তিনটি সন্তান রয়েছে, ১৫ বছর বয়সী জেভিয়ার, ১৪ বছর বয়সী এলা-গ্রেস এবং ৯ বছর বয়সী হ্যাড্রিয়েন।
ট্রুডোর অফিসের তরফেও প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় আইনি পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো ও সোফি মিলিতভাবে তাঁদের সন্তানদের সুরক্ষিত ও নিরাপদ পরিবেশে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহেই তাঁরা সকলে মিলে ছুটি কাটাতে যাচ্ছেন বলেও জানানো হয়েছে। উল্লেখ্য,  ২০০৫ সালে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। বিয়ের আগে বিনোদন সাংবাদিক হিসাবে কাজ করতেন সোফি। ট্রুডোর সঙ্গে ছোটবেলা থেকেই তাঁদের বন্ধুত্ব। আর সেই প্রেমই পরিণয়ে পরিণতি পায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ