আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের  বিকল্প নেই : এমপি মিলাদ গাজী 

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৩ ০১:৪৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৩ ০১:৪৮:৪৬ অপরাহ্ন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের  বিকল্প নেই : এমপি মিলাদ গাজী 
বাহুবল, (হবিগঞ্জ)  ০৪ আগস্ট : হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ, দুর্বিপাক সবসময় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। প্রতিটি দুর্যোগে ও মহামারি করোনাকালীন সময়েও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদের সঁপে দিয়েছিল। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের  বিকল্প নেই। শুক্রবার (০৪আগষ্ট ) হবিগঞ্জের বাহুবল উপজেলার  লামাতাশি ইউনিয়নের ভোলকোট গ্রামে মোহাম্মাদিয়া সহীহ্ কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমের সদস্যদের মাঝে  শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি মিলাদ গাজী আরও বলেন,আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আজ পদ্মাসেতু বিশ্বে মেগা স্ট্রাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না এমন অনেক মেগা প্রোজেক্ট আছে যা আওয়ামী লীগ সরকার করেছেন যা আমরা আজ থেকে ২০ বছর আগেও চিন্তা করিনি।  
তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াব। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে।
এসময় বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত আলী,  লামাতাশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বাহুবল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান জুয়েল সহ   ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের  নেতাকর্মী সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র