আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

বিবাহবিচ্ছেদ মামলার শুনানির এক ঘণ্টা আগে স্ত্রীকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০২:১৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০২:১৭:৪৩ পূর্বাহ্ন
বিবাহবিচ্ছেদ মামলার শুনানির এক ঘণ্টা আগে স্ত্রীকে গুলি করে হত্যা
ডেট্রয়েট, ০৫ আগস্ট : বিবাহবিচ্ছেদ মামলার শুনানির প্রায় এক ঘণ্টা আগে এক ব্যক্তি তার স্ত্রীকে রাস্তায় ধাওয়া করে গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ডেট্রয়েটের পূর্ব দিকে গুনস্টনের ৬০ ব্লকে এ ঘটনা ঘটেছে। পুলিশ প্রধান জেমস হোয়াইট জননিরাপত্তা সদর দপ্তরের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
হোয়াইট বলেন, 'এটি একটি দুঃখজনক, মর্মান্তিক পরিস্থিতি'। তাদের সন্তান রয়েছে এবং আপনাকে তাদের জন্য অনুভব করতে হবে। কারণ তারা তাদের মাকে হারিয়েছে - এবং তারা তাদের বাবাকেও হারিয়েছে, কারণ তিনি জেলে যাচ্ছেন। হোয়াইট বলেছিন যে, এই দম্পতি একটি বিতর্কিত বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, সকাল ৯টায় তাদের শুনানি হওয়ার কথা ছিল। এখন, আমরা আরেকটি গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছি। হোয়াইট বলেন, বিস্তারিত তথ্য অসম্পূর্ণ, যদিও তিনি বলেছেন যে সন্দেহভাজন এবং ভুক্তভোগী ৩০ বছর বয়সী ডেট্রয়েটের বাসিন্দা এবং তাদের একাধিক সন্তান রয়েছে। হোয়াইট বলেন, ওই নারীর বাড়ির বাইরে হামলা শুরু হয়। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি যখন তার ড্রাইভওয়ে থেকে বের হয়ে আসছিল, তখন তার স্ত্রীও  ড্রাইভওয়ে থেকে বের হচ্ছিলেন। তিনি তাকে দেখে  গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেস্টা করেন। কিন্তু তিনি তাকে ধাওয়া করেন এবং এক পর্যায়ে গুলি করেন। একজন প্রত্যক্ষদর্শী  ৯১১ এ  ডায়াল করে ঘটনা জানায়। হোয়াইট বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে ওই এলাকার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। হোয়াইট বলেন, তারা গুলির শব্দ শুনেছেন। এ সময় সন্দেহভাজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কর্মকর্তারা তার সঙ্গে বন্দুকযুদ্ধে না গিয়ে অত্যন্ত সংযম দেখিয়েছেন। তারা তাকে অস্ত্র ফেলে দিতে বলেছিল, সে তা মেনে নিয়েছিল। তারা তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেন। হোয়াইট বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ছয়টি শেলের খোসা উদ্ধার করা হয়েছে। প্রধান বলেন, কর্মকর্তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছেও ভুক্তভোগীর জীবন বাঁচাতে পারেননি। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২