আমেরিকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড

নবীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি  গিয়াস উদ্দিন ও সম্পাদক গতি গোবিন্দ দাশ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ১২:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ১২:০৮:৪৮ অপরাহ্ন
নবীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি  গিয়াস উদ্দিন ও সম্পাদক গতি গোবিন্দ দাশ
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ০৬ আগস্ট : দীর্ঘ প্রায় ২০ মাস পর ভার মুক্ত হলো নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাভোকেট গতি গোবিন্দ দাশকে সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার (৬ আগষ্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন। বর্ধিত সভায় উপস্থিত থাকা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ২০১৬ সালে গজনাইপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ৭ জুলাই ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৫ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে ইমদাদুর রহমান মুকুল বিদ্রোহী প্রার্থী হন এবং বিজয়ী হন। পরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। ২০২১ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয় সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে।  
এছাড়া ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দুই এমপির বাক-বিতণ্ডার ঘটনা মোবাইলে ধারণের অভিযোগ ওঠে। ২১ মে দলীয় পদবি থেকে অব্যাহতি চেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি/সম্পাদকের নিকট লিখিতভাবে আবেদন করেন তিনি। পরে সাইফুল জাহানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। মে মাসের শেষ সাপ্তাহে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।  এরপর থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ দায়িত্ব পালন করে আসছিলেন।
রবিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন। ফলে ১ বছর ৮ মাস পর গিয়াস উদ্দিন আহমদ সভাপতি ও ১ বছর ২ মাস পর অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব পেলেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ বলেন, এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছিলাম। আজ গণভবনে বর্ধিত সভায় সকল ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। আমিও সেই সভায় উপস্থিত ছিলাম। আশা করছি সকলের সহযোগীতায় দলকে সু-সংগঠিত করে দলীয় কার্যক্রমকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ