আমেরিকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা

লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:১৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:১৩:৫১ পূর্বাহ্ন
লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
লন্ডন, ২২ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিশিয়াল ল্যাগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস, লন্ডন মহানগর শাখা উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ, লন্ডন মহানগর নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সারা বিশ্বে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে জাতিসংঘের দাপ্তরিক মর্যাদা দিতে ক্যাম্পেইন অব্যাহত রাখার ঘোষনা দেন নেতৃবৃন্দ। একই সাথে প্রবাসে বাংলা চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এবং বিভিন্ন স্কুলে বাংলা পাঠ্যবই হিসেবে নিতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়। 
সংগঠনের সভাপতি নজমুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলার ইকবাল হোসাইন, কাউন্সিলার বদরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি নেতা আব্দুল কাহার, আশিক চৌধুরী, আব্দুল মান্নান, মাসুদ আহমেদ, নাসির উদ্দিন, প্রফেসর ওমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা মো: মস্তফা, বীরমুক্তিযোদ্ধা আমির খাঁন, বিপ্লব সরদার, কবি সুরুজ্জামা চৌধুরী, হবিগন্জ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টার এর ডিরেক্টর ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের  জালাল আহমেদ, কবি নাজমুল হোসেন, আলহাজ্ব নূর বকস, ফজলুল করিম চৌধুরী, জামাল নূরুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, আব্দুল আলী,  পাবেল আহমেদ, ফখর উদ্দিন, মনিরুজ্জামান খিরাজ প্রমূখ। এছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল