আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

সাউথ জার্সিতে প্রাণের আমেজে কীর্তন উৎসব  

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০২:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০২:৫০:৪৬ অপরাহ্ন
সাউথ জার্সিতে প্রাণের আমেজে কীর্তন উৎসব  
নিউ জার্সি, ০৬ আগস্ট : রাজ্যের লিটল এগ হারবারের একটি ভেনুতে “কীর্তন উৎসব” অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিনব্যাপী এই কীর্তন উৎসব চলে। কীর্তন উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কৃষ্ণ পুজো, নাম কীর্তন, ভজন,ভক্তি সংগীত,জপমালা, যোগ ব্যায়াম, অমৃতবচন, প্রসাদ বিতরণইত্যাদি।

ভক্তি সোল রাইস এর আয়োজনে অনুষ্ঠিত   কীর্তন উৎসবে ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে কৃষ্ণভক্তরা অংশগ্রহন করেন। কীর্তন উৎসবে কৃষ্ণভক্ত সুমন মজুমদার, দীপংকর মিত্র, সজল চক্রবর্তী,  সুপ্রীতি দে ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অংশগ্রহন করেন। কীর্তন উৎসবে তাঁরা ভজন, কীর্তন পরিবেশন করেন এবং সমবেত প্রার্থনায় অংশগ্রহন করেন। এছাড়া বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক কৃষ্ণভক্ত এই কীর্তন উৎসবে যোগ দেন। লিটল এগ হারবারের  “কীর্তন উৎসব” কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২