আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

নিউজার্সির লে. গভর্নর শিলা অলিভারের মৃত্যুতে বিএএসজের শোকসভা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ১২:৪৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ১২:৪৭:০০ পূর্বাহ্ন
নিউজার্সির লে. গভর্নর শিলা অলিভারের মৃত্যুতে বিএএসজের শোকসভা
নিউজার্সি,  ০৮ আগস্ট : নিউ জার্সি রাজ্যের লেঃ গভর্নর শিলা অলিভারের মৃত্যুতে শোকসভা করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি। গতকাল সোমবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত শোকসভায়  সভাপতিত্ব  করেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল।
শোকসভায় বিএএসজের ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বিএএসজে কর্মকর্তা শামীম চৌধুরী, মোঃ গিয়াসউদদীন. শেখ আমিন, শাহরিয়ার আহমদ,রহমান বাবুল, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন, বেলালউদদীন, নান্না মিয়া, তোলন হক, রওশনউদদীন, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। শোকসভায় শিলা অলিভারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শোকসভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল শিলা অলিভারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে নিউ জার্সি রাজ্যবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। আটলানটিক সিটির প্রবাসী বাংলাদেশিদের সাথে তাঁর আত্মিক সম্পর্ক ছিল। তাঁর  মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিরা একজন সুহৃদকে হারালো।  উল্লেখ্য, গত ০১ আগষ্ট  একাত্তর বছর বয়সে শিলা অলিভার মৃত্যুবরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা