আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

উইন্ডসরে মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল সম্পন্ন

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:১৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:১৫:০৬ পূর্বাহ্ন
উইন্ডসরে মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল সম্পন্ন

উইন্ডসর, (অন্টারিও) ১৯ ফেব্রুয়ারি :  উইন্ডসর সিটিতে তৃতীয়বারের মতো মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল হয়েছে। গতকাল শনিবার উইন্ডসর শহরের কাবোটো ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশি অলাভজনক সংস্থা ‘হারমোনি কালচারাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম'। এতে বিশ্বের ২৮টি দেশ অংশগ্রহন করে।

বৈশ্বিক করোনা মহামারির কারনে গত দুই বছর বিরতির পর এবারের আয়োজনকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিলো প্রবাসী বাংলাদেশিরা। এবারের আয়োজনে বিশ্বের মোট ২৮টি দেশের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতিক ৩২ টি পরিবেশনা নিয়ে হাজির হোন। যার মাধ্যমে দেশগুলো নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বিশ্বের বুকে নিজেদের অবস্থান জানান দেন। একইসাথে বাংলাদেশি শিল্পীরাও হাজার মাইল দূরের দেশে তুলে ধরেন লাল সবুজের পতাকা বাংলাদেশ ও বাঙালি সাংস্কৃতিকে। অনুষ্টানে বিভিন্ন দেশের দেওয়া ষ্টল গুলোতে নজর কাড়ে আগত দর্শকদের। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন কানাডার উইন্ডসর শহরের স্থানীয় বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডসর সিটির সিটি কাউন্সিলর ফ্যাবিও কস্তান্তে, ফায়ার ডিপার্টমেন্টের চিফ অ্যাসিস্টেন রব সোমারভিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএইচসি এর সিইও জুন মুইর। এছাড়া হারমনির পরিচালকদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মুস্তাফিজুর রহমান, ড. ওমর ফারুক, খালেক জামান, ড. মোন্তাজির রহমান এবং মুনতাসির নাসির সৈকত। 

অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন ড. রনি রায়, সৌমো খান, টিম রহমান, খোকন নাসিরউদ্দিন, শায়লা হক সহ আরো অনেকে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন দেশের টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


facebook sharing button Share
twitter sharing button Tweet
pinterest sharing button Pin

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন