আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

এফবিআইয়ের গুলিতে বাইডেনকে হত্যার হুমকিদাতা নিহত

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০৩:২৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০৩:২৮:২৯ পূর্বাহ্ন
এফবিআইয়ের গুলিতে বাইডেনকে হত্যার হুমকিদাতা নিহত
প্রোভো, (উটাহ) ১০ আগস্ট : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি বুধবার ভোরে এফবিআইয়ের গুলিতে হয়েছেন। এফবিআই এবিসি নিউজকে এ খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যদের বিরুদ্ধে কথিত হুমকির তদন্তের জন্য এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। এক কর্মকর্তা এবিসি নিউজকে বলেন, এপ্রিলে তদন্ত শুরু হয় এবং জুনে এফবিআই মার্কিন সিক্রেট সার্ভিসকে অবহিত করে। ওই কর্মকর্তা বলেন, হুমকি দেওয়ার পাশাপাশি তদন্তাধীন ওই ব্যক্তি অনলাইনে পরামর্শ দিয়েছেন যে তিনি শারীরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। ওই কর্মকর্তা বলেন, এই হুমকি 'বিশ্বাসযোগ্য' বলে বিবেচিত হয়েছে। সল্টলেক সিটির এফবিআই জানিয়েছে, সকাল সোয়া ৬টার দিকে  উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এই ঘটনা ঘটে।  এফবিআই বলেছে, 'আমাদের এজেন্ট বা টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে জড়িত সব গুলিবর্ষণের ঘটনাকে এফবিআই গুরুত্বের সঙ্গে নিয়েছে। এফবিআইয়ের নীতি মালা অনুযায়ী, গুলিবর্ষণের ঘটনাটি এফবিআইয়ের পরিদর্শন বিভাগ দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু এটি একটি চলমান বিষয়, তাই আমাদের আর কোনও বিবরণ দেওয়ার নেই। একাধিক সূত্র এবং এবিসি নিউজের কাছে প্রাপ্ত ফেডারেল অভিযোগ অনুসারে নিহত সন্দেহভাজনের নাম ক্রেইগ রবার্টসন। রবার্টসনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে- আন্তঃরাষ্ট্রীয় হুমকি, প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হুমকি দিয়ে প্রভাবিত করা, বাধা দেওয়া এবং প্রতিশোধ নেওয়া। এছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, এফবিআই’র গুলিতে নিহত রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ