আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে আগামীর স্মার্ট বাংলাদেশের : মিলাদ গাজী 

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০১:১৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০১:১৩:৩৭ অপরাহ্ন
আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে আগামীর স্মার্ট বাংলাদেশের : মিলাদ গাজী 
নবীগঞ্জ, ১০ আগস্ট : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট ও সমৃদ্ধ সোনার বাংলাদেশের নেতৃত্ব দেবে।  জাতির জনক  বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বর্তমান প্রজন্মের সকলে। সেই স্বপ্নপূরণে কাজ করার লক্ষ্যে তাই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অন্তরে প্রকৃত দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফর আলীর সভাপতিত্বে এসময় এমপি মিলাদ গাজী আরও বলেন,শিক্ষার্থীদের  নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর পরিবারের পরে এই গুরুদায়িত্ব পালন করেন শিক্ষকরা। তাই তিনি শিক্ষকদের প্রতি সর্বদা তাদের প্রাপ্য সম্মান প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের আহ্বান জানান। এছাড়াও তিনি প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে মাদক, সন্ত্রাস ও  ইভটিজিং এর মতো ঘৃণ্য অপরাধ কে সর্বদা লাল কার্ড প্রদর্শনের কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহবায়ক  ফারুক মিয়া, পৌর সেচ্ছাসেবক লীগের  সভাপতি ইকবাল আহমেদ বেলাল, আওয়ামী  লীগ নেতা  এটিএম রুবেল মিয়া, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের  সাবেক যুগ্ম আহবায়ক  পারভেজ চৌধুরী ফয়েজ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী  বিষয়ক সম্পাদিকা সাদিয়া আক্তার মুন্নী, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সাজু আহমেদ হৃদয়,  কলেজ ছাত্রলীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আবু মেহের পনির, ছাত্রলীগ নেতা  জুবেল আহমেদ, সৌরভ দাশ সহ কলেজর শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর