আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ডেট্রয়েটে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ 

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ১০:৪৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ 
ডেট্রয়েট, ১১ আগস্ট : ডেট্রয়েট শহরের পূর্ব পাশে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে খুঁজছে পুলিশ।   শুক্রবার মধ্যরাতের ঠিক পরে তিন পুলিশ কর্মকর্তা শহরের পশ্চিম পাশে মোরাং এবং হোয়াইটহিল এলাকায় বন্দুক সনাক্তকরণ প্রযুক্তি শটস্পটারের একটি সতর্কতা তদন্ত করতে সাড়া দেন। ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস হোয়াইট শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, বেশ কয়েকজন লোক তাদের কাছে এসে জানায় যে একটি খালি অ্যাপার্টমেন্ট ভবনে তিনজন লোক রয়েছে। হোয়াইট বলেন, ভবনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনজন লেঅক বেরিয়ে আসেন। এক ব্যক্তি অফিসারদের লক্ষ্য করে গুলি চালায়, একজনের পায়ে আঘাত করে। অন্য দুই কর্মকর্তা গুলি করা ব্যক্তিকে লক্ষ্য করে পাল্টা গুলি করেন, তবে হোয়াইট বলেন, কাউকে আঘাত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে ওই কর্মকর্তার অবস্থা কী, তা জানাননি তিনি। ডেট্রয়েটের পুলিশ কমিশনার ড্যান ডোনোকোভস্কি শুক্রবার সকালে বলেন, তার কাছে এ বিষয়ে আর কোনো তথ্য নেই। হোয়াইট বলেন, তিনজন পশ্চিমদিকে পালিয়ে যায়। হোয়াইট বলেন, হামলাকারীর উচ্চতা ছিল প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, আফ্রিকান-আমেরিকান। সংবাদ সম্মেলনে হোয়াইট বলেন, 'আমরা এমন সহিংসতার মুখোমুখি হচ্ছি যা আমরা দেখিনি। রাত ২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সকাল সাড়ে ৭টার দিকে ডোনোকোভস্কি বলেন, তার কাছে আর কোনো তথ্য নেই।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২