আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ

মাদক সেবন করিয়ে কিশোরীকে  ধর্ষণ : দম্পতির ৩০ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০২:৩৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০২:৩৩:৩৭ পূর্বাহ্ন
মাদক সেবন করিয়ে কিশোরীকে  ধর্ষণ : দম্পতির ৩০ বছরের কারাদণ্ড
গ্র্যান্ড র্যাপিডস, ১২ আগস্ট : পশ্চিম মিশিগানের এক কিশোরীকে মাদকদ্রব্য খাওয়ানো এবং যৌন নির্যাতনের অভিযোগে স্কটভিলের এক দম্পতিকে  ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে ফেডারেল কর্মকর্তারা বৃহস্পতিবার ঘোষণা করেছেন। অ্যামি লুসিল শ্যান্টিকে গ্র্যান্ড র‌্যাপিডসে মার্কিন জেলা জজ জেন বেকারিংয়ের আদালতে সাজা দেওয়া হয়েছিল।  জুন মাসে একই অভিযোগে ওয়ালওয়ার্থকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
ফেব্রুয়ারিতে দায়ের করা একটি অভিযোগে স্কটভিলের বাসিন্দাদের নাম দেওয়া হয়েছিল। মামলার নথি অনুসারে, কর্তৃপক্ষ দাবি করেছে যে এই দম্পতি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে একটি শিশুকে যৌন নির্যাতন করেছিল, যখন তার বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে ছিল। যদিও এই দম্পতির তাকে দেখাশোনা করার কথা ছিল। বৃহস্পতিবার মিশিগানের পশ্চিমাঞ্চলীয় জেলার ইউএস অ্যাটর্নি মার্ক টোটেনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা "এই মেয়েটিকে মাদকদ্রব্য খাইয়েছিল এবং তাকে উপহার দিয়েছিল। এর বিনিময়ে সে তাদের সাথে যৌনকর্মে লিপ্ত হয়।” বিবৃতিতে বলা হয়, "ওয়ালওয়ার্থ তার বাড়িতে লুকানো ক্যামেরাও স্থাপন করেছিলেন, যেটি তিনি বাথরুমে থাকাকালীন কিশোরীটিকে ধারণ করতে ব্যবহার করেছিলেন ৷ যখন পুলিশ দম্পতির বাড়িতে একটি অনুসন্ধান পরোয়ানা কার্যকর করেছিল, তখন তারা ওয়ালওয়ার্থের কম্পিউটারে শিশু পর্নোগ্রাফির একটি বিস্তৃত সংগ্রহও উন্মোচন করেছিল যা সে ইন্টারনেটে ডাউনলোড করেছিল।"
টোটেন মামলার ঘটনাকে "ভয়াবহ" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "আমার অফিস আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের সুরক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।" এই ঘটনা প্রমাণ করে যে, যারা আমাদের বাচ্চাদের ক্ষতি করে তাদের আমরা জবাবদিহি করব। গত মাসে দায়ের করা একটি মেমোতে অ্যাটর্নি ব্রিট কোব শ্যান্টির জন্য অল্প সাজা চেয়েছিলেন। যুক্তি দিয়েছিলেন যে অতীতে তিনি যৌন নির্যাতনের শিকার ছিলেন যিনি ওয়ালওয়ার্থের পরিকল্পনায় "প্রাথমিকভাবে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন"।
মামলাটি প্রোজেক্ট সেফ চাইল্ডহুড দেশব্যাপী উদ্যোগের অংশ। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন, স্কটভিল পুলিশ ডিপার্টমেন্ট এবং মেসন কাউন্টি শেরিফের অফিস দ্বারা তদন্ত করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতার্তদের সহায়তায় আটলান্টিক সিটিতে ‘মেগা উইন্টার গিভঅ্যাওয়ে’

শীতার্তদের সহায়তায় আটলান্টিক সিটিতে ‘মেগা উইন্টার গিভঅ্যাওয়ে’