আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

কুলাউড়ার জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক 

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৩:১১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৩:১১:২১ পূর্বাহ্ন
কুলাউড়ার জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক 
মৌলভীবাজার, ১২ আগস্ট (ঢাকা পোস্ট) : মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে পুলিশের এই বিশেষায়িত ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। 
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও হাবিবা বিনতে শফিকুল (২০)।‌
এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপক সংখ্যক লোকদের উগ্রবাদের দীক্ষা দিয়েছে। আমরা জানতে পারি, মৌলভীবাজারের যেকোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে। গতকাল আমরা চূড়ান্ত তথ্য পাই। ঢাকায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, যিনি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।
সিটিটিসি প্রধান আরও বলেন, বিনা বল প্রয়োগে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের হেফাজতে নেওয়ার পরে আমরা জঙ্গি আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করি। যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া ৩টি শিশুও ছিল। এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এটি নতুন একটি সংগঠন, এর নাম ইমাম মাহমুদের কাফেলা। বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও আমরা পেয়েছি। আশা করি আমরা তার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হব। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত