আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

পান থেকে চুন খসলে ওয়াশিংটন ভিসা নীতির কথা বলে : কাদের

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ১১:৫০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ১১:৫০:০০ পূর্বাহ্ন
পান থেকে চুন খসলে ওয়াশিংটন ভিসা নীতির কথা বলে : কাদের
ঢাকা, ১২ আগস্ট (ঢাকা পোস্ট) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলে নিষেধাজ্ঞা দেবে, ভিসা নীতি দেবে এমন হুমকি-ধামকি দেয়। আর এটা নিয়ে মির্জা ফখরুল ও বিএনপি লাফালাফি করে। শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বাচিপের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এর সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক যেখানে আল্লাহ সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ কমেছে। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে ওবায়দুল বলেন, বিদ্বেষের রাজনীতি করলে আজীবন আপনাদের বিরোধী দল থাকতে হবে। আজকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। আজকে আইএমএফসহ সারা দুনিয়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। এ দুঃসময়েও বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি তা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু বিএনপি শুধু জ্বালায় জ্বালায় মরে। তাদের অন্তরজ্বালা।
বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবেন না? ক্ষমতা কি আপনার বাপ দাদার? ক্ষমতার মালিক আল্লাহ পাক এবং এ দেশের জনগণ। বিএনপি ক্ষমতা দেবে ওই ক্ষমতা তো আমাদের দরকার নেই। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না আবার বড় বড় কথা বলে।
পদ্মসেতু হয়েছে বলে বিএনপির অন্তরজ্বালা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, কয়েকদিন পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এটা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
বিএনপির এক দফা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের এক দফা খাদে পড়ে মরণযন্ত্রণায় ছটফট করতেছে। এক দফা খাদে পড়ে আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। বিএনপি এখন মিছিল ডাকলে মিছিল লম্বায় কমে যায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে আর তারা আওয়ামী লীগকে শত্রু ভাবে, সেটার যাত্রা শুরু করেছিল ২১ আগস্ট। ১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কি দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০ ভাগ ভোট শেখ হাসিনাকে দেবে। 
যেকোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। খালেদা জিয়ার জন্মবার্ষিকী ৬ বার হয় কি করে- প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট কীভাবে তার জন্মদিন হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মন চাইলে নির্বাচনে আসবে, না হয় যা মন চায় তা করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন