আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা

কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে : সিটিটিসি

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ১১:৫৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ১১:৫৬:৪১ পূর্বাহ্ন
কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে : সিটিটিসি
মৌলভীবাজার, ১৪ আগস্ট (ঢাকা পোস্ট) : মৌলভীবাজারের কুলাউড়ার পাহাড়ে আরও জ‌ঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। আগামীকাল সেখানে অভিযান চালাবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (১৪ আগস্ট) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নে প্রেস বিফিংয়ে এ তথ্য জানান সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। 
এর আগে সকালে উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করেন স্থানীয়রা।  তাদেরকে কর্মদা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাখা হয়। সেখানে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের ঘিরে রাখে। সন্ধ্যায় সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে আসেন। 
সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটও খবর পেয়ে আসে। 
তিনি বলেন, আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম যে তাদের আরও আস্তানা এখানে আছে। এরই ধারাবাহিকতা থেকে আজ তারা আস্তানা থেকে পালানোর চেষ্টা করছিল। তারপর আজ তাদের আটক করা হয়। যেহেতু এখানে অনেক ডাক্তার-ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আরও গভীর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যার কারণে আমরা আগামীকাল সকালে ওই এলাকায় আবার অভিযান চালাবো। এখন পর্যন্ত অভিযানের স্বার্থে তাদের পরিচয় কিংবা অন্য কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।
প্রসঙ্গত, গত শনিবার (১২ আগস্ট) ভোরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নে বাইশালী নামক ওই পাহাড়ি টিলায় সিটিটিসি, সোয়াট, জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশ অভিযান চালায়। শুক্রবার রাত ৮টা থেকে ওই বাড়ি ঘিরে রাখে সিটিটিসি ও স্থানীয় পুলিশ। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন হিলসাইড’। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই নব্য জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য। তাদের আস্তানা থেকে প্রায় তিন কেজি বিস্ফোরক, ৫০টির মতো ডেটোনেটর, তিন লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার রাফিউল ইসলাম (২২), কিশোরগঞ্জের ইটনা থানার হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার খায়রুল ইসলাম (২২), তার স্ত্রী মেঘনা (১৭), সাতক্ষীরার শরিফুল ইসলাম (৪০), পাবনার আটঘরিয়া থানার আব্দুছ ছত্তারের স্ত্রী শাপলা বেগম (২২), সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সোহেল তানজিমের স্ত্রী মায়েশা ইসলাম (২০), বগুড়ার সারিয়াকান্দি থানার সুমন মিয়ার স্ত্রী সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার তালা থানার শফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) এবং তার মেয়ে হাবিবা (২০)। এ ছাড়াও অভিযানে তিন শিশুকেও হেফাজতে নেয় সিটিটিসি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট