আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল : এমপি মিলাদ গাজী 

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ১১:৫০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ১১:৫০:৪৬ পূর্বাহ্ন
দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল : এমপি মিলাদ গাজী 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেন ,বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অভিন্ন শত্রু। তারা দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে। তিনি বলেন, জামাত- বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন  শেষে আলোচনা সভা, যুব ঋণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও উপজেলা  পজিপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাহবুবর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সুখেশ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন আহমদে, নবীগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানা অফিসার  ইনর্চাজ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীসহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল