আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের

ক্লিনটন টাউনশিপে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুসহ আহত ২

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ০২:২৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ০২:২৫:৩১ পূর্বাহ্ন
ক্লিনটন টাউনশিপে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুসহ আহত ২
ক্লিনটন টাউনশিপ, ১৬ আগস্ট : গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরে গাড়ি দুর্ঘটনায় এক মা নিহত এবং তার আট বছরের মেয়ে এবং আরেক চালক আহত হয়েছেন। বিকেল ৫টা ২২ মিনিটে নর্থ অ্যাভিনিউয়ের দক্ষিণে নর্থবাউন্ড গ্রোসবেক হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে বলে ক্লিনটন টাউনশিপ পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,। 
পুলিশ জানিয়েছে,  ২০১৯ সালের শেভরোলেট সাবার্বান গ্রোসবেকের দক্ষিণে ভ্রমণ করার সময় একজন চালককে এড়িয়ে যেতে হয়েছিল। যার ফলে তাকে সামনের ট্র্যাফিকের মধ্যে মধ্য লেন অতিক্রম করতে হয়েছিল। এ সময় ২০২০ সালের লিংকন নটিলাস মহাসড়কের উত্তরে যাওয়ার সময়  ওই গাড়িটির সাথে মুখোমুখি হয়। ক্লিনটন টাউনশিপ পুলিশ জানিয়েছে, দুটি গাড়িতেই আগুন লেগে গেলে ঘটনাস্থলে থেমে থাকা এক গাড়িচালক আগুন নেভায়।  দুর্ঘটনায় আহত ৫১ বছর বয়সী ম্যাকম্ব টাউনশিপের মহিলা চালক এবং তাঁর মেয়েকে ম্যাকলারেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলা চালককে মৃত ঘোষণা করা হয়। পরে তার মেয়েকে ডেট্রয়েটের শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী ম্যাকম্ব টাউনশিপের আহত অপর নারী চালককেও ম্যাকলারেন ম্যাকম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্লিনটন টাউনশিপ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ মাদক বা অ্যালকোহলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা বিশ্বাস করে না। দুর্ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ক্লিনটন টাউনশিপ পুলিশ প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার বিষয়ে তথ্য ধারী ব্যক্তিদের ট্রাফিক অফিসের (৫৮৬) ৪৯৩-৭৯৩৫ এই নম্বরে অথবা ফ্রন্ট ডেস্কে (৫৮৬) ৪৯৩-৭৮০২ নম্বরে যোগাযোগ করতে বলেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাকুন পুড়িয়ে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ব্যক্তির দোষ স্বীকার

র‍্যাকুন পুড়িয়ে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ব্যক্তির দোষ স্বীকার