আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

স্নানের পরেই সিঁদুর পরছেন? কত বড় বিপদ হতে পারে জানুন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ১১:৪০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ১১:৪০:৩০ পূর্বাহ্ন
স্নানের পরেই সিঁদুর পরছেন? কত বড় বিপদ হতে পারে জানুন
কলকাতা, ১৬ আগস্ট : স্নান সেরেই সিঁথিতে সিঁদুর লাগান?  নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি। স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর লাগাচ্ছেন কিন্তু স্নানের ঠিক পরেই সিঁদুর না পরাই ভালো কেন জানেন? নিজের অজান্তেই সংসারে চরম ক্ষতি ডেকে আনছেন। সিঁদুর পরার নিয়মগুলো জানেন? রোজকার জীবনে সিঁথি রাঙানোর আগে জ্যোতিষশাস্ত্র কী বলছে জানুন। স্নান সেরে উঠেই সিঁথিতে সিঁদুর লাগানোর প্রথা প্রচলিত আছে। কিন্তু এর ফলে কি উপকারের বদলে আসলে সর্বনাশ হচ্ছে? সিঁদুর পরার নিয়মগুলো অনেকেই জানেন না!
স্নানের পর বা চুল ধুয়ে এসে তখনই সিঁথিতে সিঁদুর লাগাবেন না। বিবাহিত মহিলারা অন্য কোনও কাজ সেরে কিছুক্ষণ পর তবেই সিঁদুর পরুন। না হলে মহিলাদের উপর অশুভ প্রভাব পড়তে পারে এমনটাই বলছেন জ্যোতিষীরা। নাহলে সংসার থেকে সুখ ও শান্তি দূরে সরে যাবে। পারিবারিক ঝামেলা মাথা চাড়া দিয়ে উঠবে। স্বামীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। একটা ভুলের জন্য স্বামীর জীবনে বিপদ ডেকে আনবেন না। এই ছোট ছোট বিষয়কে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে বিপদের শেষ থাকবে না।
মঙ্গলবার কোনও সময়েই বিবাহিতরা সিঁদুর সিঁথিতে লাগাবেন না। এর পেছনে রয়েছে একটি কারণ বলা হয় একবার হনুমানজি তার গোটা শরীরে সীতার সিঁদুর লাগিয়েছিলেন। সেই থেকে মঙ্গলবার মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নিষেধ করা হয়। চুল দিয়ে সিঁথির সিঁদুর লুকিয়ে রাখবেন না এতে আপনার স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। কারও টাকা দিয়ে কেনা সিঁদুর কখনও লাগাবেন না এতে স্বামীর অমঙ্গল হয়। উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করবেন না।
লক্ষ্মীদেবীকে খুশি করতে চান? একটি নারকেলের উপর সিঁদুর লাগিয়ে তাকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিজের কাছে রাখুন। ব্যবসায় লাভবান হবেন আপনি। সিঁদুরের এমন কিছু গুণ রয়েছে, যা করলে আপনার সৌভাগ্য অনেক বাড়বে এবং কখনও কোনও কিছুর অভাব হবে না। বলছেন জ্যোতিষীদের একাংশ।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল