আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

আটলান্টিক সিটিতে বহুজাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০১:১১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০১:১১:১৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বহুজাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১৭ আগস্ট :  নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত। এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক অভিবাসীর বসবাস। গত  ১৩ আগষ্ট, রবিবার এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে ‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন আটলান্টিক সিটির শোবোট ক্যাসিনোর উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলে ‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ এর কার্যক্রম। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বলিউড সংগীত রজনী, ঘুড়ি ওড়ানো, প্রবাস প্রজন্মের বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের প্রতিভার প্রদশর্নী, সংগীত ও নৃত্য অনুষ্ঠান, সম্মাননা প্রদান, খাদ্য ও পণ্য সামগ্রীর স্টল ইত্যাদি।

‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ এ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিনসেন্ট পলিসতিনা, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, আটলানটিক সিটির পুলিশ প্রধান জেমস  সারকোস, কাউন্সিলম্যান আনজুম  জিয়া, কাউন্সিলম্যান জেসি কার্টজ, কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজানডার, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, রাজ্য সিনেটর প্রার্থী কারেন ফিৎজ প্যাটরিক সহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ।

বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ এর মূল আকর্ষণ ছিল ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী মোহাম্মদ দানিশের মনোজ্ঞ সংগীত পরিবেশনা। এছাড়া ইন্ডিয়ান আইডল খ্যাত আরেক জনপ্রিয় সংগীত শিল্পী শাইলি কাম্বলে, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথি, পাকিস্তানের শিল্পী সোনু ভাট উৎসবে সংগীত পরিবেশন করেন।

‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পুয়ের্তোরিকো, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, ঘানা, হন্ডুরাস এর প্রবাসী শিল্পীরা অংশগ্রহন করেন। এছাড়া পেরু, ডোমিনিকান রিপাবলিকও উৎসবে অংশগ্রহন করে । 

উৎসবে অংশগ্রহনকারীরা প্রাণ ভরে  উৎসবের বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করেন। তাঁরা নান্দনিক ও ভিন্নধর্মী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব প্রভীন ভিগ ও বিনোদ ভেলোর ‘বহুজাতিক সাংস্কৃতিক উৎসব’ সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”