আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

ভয় নেই, আলোর দেখা পাচ্ছি : মির্জা আব্বাস

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ১২:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ১২:২৮:৩৬ অপরাহ্ন
ভয় নেই, আলোর দেখা পাচ্ছি : মির্জা আব্বাস
সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস / ছবি - ঢাকা পোস্ট
ঢাকা, ১৮ আগস্ট, (ঢাকা পোস্ট) : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন এ অস্ত্র আর কাজ করবে না। মানুষ আন্দোলন করতে শিখেছে, তারা দাবি আদায় করবে। ফলে ভয় নেই, আলোর দেখা পাচ্ছি, সামনে দিন আসছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের দাবিতে এ গণ-মিছিল মহাখালী হয়ে মহাখালী-টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, এ সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। গত ১৫টি বছর এ ভয়ংকর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তাদের টেনেহিঁচড়ে এখান থেকে নামাতে হবে।
তিনি আরও বলেন, কি কারণে আজ এত জনসমাবেশ? কি কারণে এত লোক হচ্ছে মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা কিংবা কর্মী সবাই কিন্তু মিছিলে নেই। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আজ এ মিছিলে যোগ দিচ্ছে।
সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা যখন রাজপথে নামে তখন সরকার গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গত রাতে এ এলাকার বহু কর্মীসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বহু নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস