আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

মিশিগানে প্রদর্শিত হবে 'সুড়ঙ্গ' 

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ১২:৫৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ১২:৫৯:০৪ পূর্বাহ্ন
মিশিগানে প্রদর্শিত হবে 'সুড়ঙ্গ' 
ট্রয়, ১৯ আগস্ট : প্রতিভাবান পরিচালক রায়হান রাফি পরিচালিত আলফা-আই এবং চরকি প্রযোজিত, এই চলচ্চিত্রটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আঁকড়ে রাখবে। এই ছবির মাধ্যমে জনপ্রিয় নাট্যাভিনেতা আফরান নিশো তার বড় পর্দায় অভিষেক হয়েছে, ছবিতে নায়িকা হিসেবে আছেন তমা মির্জা, শহিদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। "সুড়ঙ্গ" প্রেম বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্প নিয়ে তৈরি ভিন্ন ধাঁচের সিনেমা। সুড়ঙ্গ প্রথম বাংলাদেশী ছবি যার বিজ্ঞাপন নিউইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে দেখানো হয়েছিলো। যেটা সারা বিশ্বে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য বিরল সম্মান বয়ে নিয়ে এসেছে।

মিশিগান বায়োস্কোপ ফিল্ম এবং ভিয়ের ইভেন্টের সার্বিক তত্ত্বাবধানে ট্রয় সিটির এম জে আর ট্রয় গ্র্যান্ড সিনেমা হলে ১৯ ও ২০ আগষ্ট (শনিবার এবং রোববার) এই দুইদিন বিকাল ৫টা ৩০ মিনিটে ‘সুড়ঙ্গ’ প্রদর্শিত হবে। ভিয়ের ইভেন্টের আয়োজকরা জানিয়েছেন, মিশিগানে বসবাসরত এক লাখের বেশি প্রবাসী বাংলাদেশি এবং কলকাতার মানুষের কথা মাথায় রেখে তারা এই আয়োজন করেছেন। ব্লকবাস্টার রোমান্টিক থ্রিলার ছবি “সুড়ঙ্গ” দেখার জন্য টিকেট সংগ্রহ করতে ওয়ারেন সিটিতে অবস্থিত Adda Cafe and Restaurant এ যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন: (586) 214-2236.

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল