আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন
মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার
মাধবপুর, (হবিগঞ্জ) ১৯ আগস্ট : মাধবপুরে মুক্তিযোদ্ধার পুকুরে ফুটবল খেলতে গিয়ে এক যুবক পেল গ্রেনেড। শনিবার দুপুরে পুকুরের তলদেশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। উপজেলার চৌমূহনী ইউনিয়নের আনন্দপুর হাসিবাদ গ্রামের ৪
কিশোর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের পুকুরে একটি ফুটবল নিয়ে খেলতে নামে। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়া পায়ে শক্ত একটি বস্তুটি লাগে। পানির নিচ থেকে সাব্বির ওই বস্তুটি উপরে নিয়ে আসে দেখা যায় এটি গ্রেনেড। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির এস আই আব্দুল কাদির সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি গ্রেনেড বলে নিশ্চিত করে। পরে সর্তকতার সহিত পুলিশ পুকুরে পাড়ে মাটি কুড়ে গ্রেনেড টি রেখে দেয়। মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। গ্রেনেডটি সক্রিয় কি নিক্রিয় তা বিশেষজ্ঞ দল বলতে পারবে। তাদের পরামর্শে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২