আমেরিকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

মাধবপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৯:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৯:৪৭:০২ পূর্বাহ্ন
মাধবপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মাধবপুর, (হবিগঞ্জ) ১৯ আগস্ট : উপজেলার রসুলপুর গ্রাম থেকে শনিবার দুপুরে মিনারা খাতুন নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নুর উদ্দিনের মেয়ে।  পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকবছর আগে দুর্লভপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে মিনারার বিয়ে হয়। স্বামীর সঙ্গ তার বনিবনা হচ্ছিল না। তানিশা নামে তার বয়সী এক মেয়ে রয়েছে। গত ৭ মাস ধরেই মিনারা পিত্রালয়ে অবস্থান করছিল। এক সপ্তাহ আগে স্থানীয় মুরুব্বীরা স্বামী স্ত্রীর মধ্যেকার ভুল বুঝাবুঝি শেষ করে দিলে মিনারা স্বামীর বাড়িতে ফিরে যায়। গত বৃহস্পতিবার আবার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসে সে। গত শুক্রবার রাতের খাবার শেষে মেয়ে তানিশাকে নিয়ে ঘুমিয়ে পড়ে মিনারা। সকালে পরিবারের লোকজন ঘরের তীরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। মিনারার পিতা নুর উদ্দিনের দাবি, তার মেয়ে স্বামীর অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি

২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি