আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যার্তদের মাঝে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ১০:১৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ১০:১৩:২৫ পূর্বাহ্ন
বন্যার্তদের মাঝে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম, ১৯ আগস্ট : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও  চন্দনাইশ উপজেলার ৫ত প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন। সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডাঙ্গা, পুরানগড় ইউনিয়নের ফকিরখীল, বৈতরনী, ম‌নেয়াবাদ, বাজা‌লিয়া বিয়াইন বাজার, কেরানীহাট উত্তর ডেমশা, দোহাজারী পৌরসভা,  চন্দনাইশ উপজেলার কা‌লিয়াস গ্রামের  বন্যার্ত অসহায়‌দের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রম অংশ নেন সাতকানিয়া সাংবা‌দিক ফোরামের নেতৃবৃন্দ। বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কায়কোবাদ ওসমানী, ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক সরোয়ার আমিন বাবু, মোঃ ইসমাইল, এসএম বাবু (বা‌প্পি) সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ। সিলেট থেকে সার্বক্ষণিক মনিটরিং কাজে সহ‌যো‌গিতা ক‌রেন সাংবাদিক উৎফল বড়ুয়া।
চট্টগ্রামের বন্যার্তদের মাঝে মানবিক কার্যক্রমে আর্থিক সহ‌যো‌গিতা করেছে  চমহিন উদ্দিন দুলাল ট্রাস্ট, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, হাইব্রীড সিটি আবাসিক প্রকল্প, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট, জালালাবাদ লিভার ট্রাস্ট, মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউডেশন, রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, কবি আবুল বশর আনসারী স্মৃতি পরিষদ, আলোকিত সাতকানিয়া-লোহাগাড়া, ব্যারিস্টার মনোয়ার ফাউডেশ, রোকেয়া নূর সমাজ কল্যাণ সংস্থা, সৈয়দা রাজিয়া মোস্তফা ট্রাস্ট, সাদিক কেয়ার ক্লাব।
মানবিক কার্যক্রমে প্যাকেটিং প্রস্তুত কালে সার্বিক সহযোগিতার জন্য সাতকানিয়া রি‌সোর্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা‌ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম।  বন্যার পানি কমলেও বন্যার্ত মানুষের দু:খ-কষ্ট কমেনি তাই বিত্তবান‌দের এগি‌য়ে আসার অনু‌রোধ জানিয়েছে সংগঠনটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন