আমেরিকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি

মিশিগানে জাতীয় শোক দিবস পালিত

  • আপলোড সময় : ২১-০৮-২০২৩ ০২:৪২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৩ ০২:৪২:৫১ পূর্বাহ্ন
মিশিগানে জাতীয় শোক দিবস পালিত
হ্যামট্রাম্যাক, ২১ আগস্ট : বিনম্র শ্রদ্ধা ও স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মিশিগান স্টেট যুবলীগ। সংগঠনের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ও এ্যডিশনাল পিপি সিলেট এবং সিলেট ল’কলেজের  সাবেক ভিপি এডভোকেট সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন এবং মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ মোতালিব। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হারুন আহমদ।  
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল হোসেন বাঙ্গালী, মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল বাছিত, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদক মিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, মিশিগান স্টেইট যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব, মো: লিমন শাহ, মঈনুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মামুন, আরিফ আরমান জিসান, ইমরান এইচ নাহিদ, এজে পাশা, রেজাউল হাসান সহ নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বিশ্ব মানবতার ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কিত দিন। 'বঙ্গবন্ধু হত্যা ছিল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।  ষড়যন্ত্রের এই প্রক্রিয়া এখনও চলমান। তাই এই বিষয়ে সতর্ক থাকাতে হবে।'  তিনি বলেন, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি এজন্য  দেশ এবং প্রবাসের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন হবিগঞ্জের ফাতিমা

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন হবিগঞ্জের ফাতিমা