আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

চুনারুঘাট সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৮-২০২৩ ১১:০৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৩ ১১:০৬:২২ পূর্বাহ্ন
চুনারুঘাট সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত
মেডিসন হাইটস, ২১ আগস্ট : চুনারুঘাট সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মেডিসন হাইটস সিটির সিভিক সেন্টার পার্কে মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। 

দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় গান-আড্ডাও বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর ও মহিলারা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য মজাদার খাবারের আয়োজনও ছিল। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠেছিল এ বনভোজন।  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যার কিছু আগে বনভোজনের কার্যক্রম শেষ হয়।

বনভোজনে সার্বিকভাবে সহযোগিতা করেন সোসাইটির উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, আবু সালেহ লস্কর (আবিদ), মো: নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, মো: গোলাম আযম জিবরীয়া, নিবাস দাস, হাবিবুর রহমান, স্বদেশ সরকার, আহ্বায়ক মো: সাইদুল হক, মো: খালেদ (শাহিন), মো: রফিকুল ইসলাম, সদস্য সচিব গিয়াস উদ্দিন, মিশন লস্কর। 

এদিকে বনভোজন সফল করায়  চুনারুঘাট সোসাইটি অব মিশিগানের সভাপতি মো: আবু তাহের সিদ্দিকী ইকবাল  ও সাধারণ সম্পাদক মো: সাইদুল হক প্রবাসী চুনারুঘাটবাসীসহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার