আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

সিলেটে শব্দকথা'র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন 

  • আপলোড সময় : ২২-০৮-২০২৩ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৩ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
সিলেটে শব্দকথা'র বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন 
সিলেট, ২২ আগস্ট : শব্দকথা প্রকাশনের সাহিত্য ম্যাগাজিন শিল্প সাহিত্য সংস্কৃতি'র ছোটোকাগজ ত্রৈমাসিক শব্দকথা বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২২ আগস্ট) সিলেটের জিন্দাবাজারস্থ নির্বাচিত বুক শপে শব্দকথা'র প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েসের সভাপতিত্বে ও কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও শব্দকথা'র সহ-সম্পাদক কবি রাজেশ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক পাণ্ডব চন্দ্র মজুমদার, প্রাবন্ধিক আব্দুল হক, সিলেট বেতারের তালিকাভুক্ত গীতিকার ও কবি শফিকুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী সুরঞ্জিত তালুকদার, কবি জয় জাহাজী, সংস্কৃতি কর্মী লিটন লিটু ও রাজর্ষি দাশ রচি প্রমুখ। 

আলোচকগণ বলেন, আকাশ সংস্কৃতি ও ফেসবুক সংস্কৃতির কারণে তরুণ প্রজন্ম বাংলা সাহিত্য সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। সাহিত্যের ছোটোকাগজের সাথে তাদেরকে সংম্পৃক্ত করতে হবে। সাহিত্য পাঠ ও লেখালেখির বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ক্লাসে শিক্ষকদের আলোচনা রাখতে হবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি