আমেরিকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড

স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় : এমপি মিলাদ গাজী 

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৩ ১২:২৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৩ ১২:২৬:০১ অপরাহ্ন
স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় : এমপি মিলাদ গাজী 
নবীগঞ্জ, ২৪ আগস্ট :  হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে  অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। এরা দেশ ও জাতির শত্রু। এরা এখনো রাষ্ট্রের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  বৃহস্পতিবার (২৪ আগষ্ট)  বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি মিলাদ গাজী আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো তাদের হত্যার রাজনীতির নেশা থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা কখনো চায়না দেশ উন্নত হোক। তারা সবসময় মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। তাদের শুধু একটাই নেশা যে তারা কিভাবে ক্ষমতায় যাবে। তারা হরতাল-অবরোধের নাম দিয়ে আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে বহু মানুষকে হত্যা করেছে। ৭৫ এর খুনিদের রক্তের নেশা এখনও শেষ হয়নি।  এদের প্রতিহত করতে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুতের সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা কৃষকলাীগের সভাপতি আব্দুল মুকিত চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র পাল, বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুলাল চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত,দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি সদর মিয়া, সাধারণ সম্পাদক শিবলু মিয়া, বাহুবল উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন রশীদ জাবেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ -সভাপতি সুজন আখঞ্জি সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগের প্রমুখ নেতাকর্মীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ