আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে বারবিকিউ পার্টি

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ০১:০৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ০১:০৪:০০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে বারবিকিউ পার্টি
আটলান্টিক, ২৫ আগস্ট : গত বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটিতে ‘কমিউনিটি বারবিকিউ পার্টি’র  আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ওইদিন বিকেল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ, জম্পেশ আড্ডা  ও বারবি কিউ পার্টি।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল , সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক অভ্যাগতদের স্বাগত জানান। নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা,অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, অ্যাসেম্বলিওম্যান ক্লেয়ার সুইফট, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, সিনেটর পদ  প্রার্থী কারেন ফিৎজ প্যাট্রিক, আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, কাউন্সিল এট লারজ জর্জ টিবিট , কাউন্সিল এট লারজ স্টিফ্যানি মার্শাল, আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কাউন্টি কমিশনার এট লারজ প্রার্থী হাবিব রেহমান সহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এর ফলে অনুষ্ঠানটি কমিউনিটির মিলনমেলায় পরিনত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী অতিথিরা এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য বিএএসজে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক কমিউনিটি বারবি কিউ পার্টি সফল করায় সংশ্লিষ্ট  সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন