আমেরিকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই

ওয়াল্ড লেকে নিখোঁজ সাঁতারুর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ০২:৩৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ০২:৩৬:২৫ পূর্বাহ্ন
ওয়াল্ড লেকে নিখোঁজ সাঁতারুর লাশ উদ্ধার
ওয়াল্ড লেক, ২৬ আগস্ট : ওকল্যান্ড কাউন্টি শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, মিশিগানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বয়ে যাওয়া ঝড়কে পরাস্ত করতে গিয়ে দুই বন্ধুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তদন্তকারীরা। শুক্রবার এক বিবৃতিতে শেরিফের কর্মকর্তারা জানান, ওয়াল্ড লেকের বাসিন্দা অ্যাডাম মিলাকিকে (৩৪) উপকূল থেকে প্রায় ৫০০ ফুট দূরে প্রায় ৩০ ফুট পানিতে পাওয়া যায়। 
বিবৃতিতে বলা হয়, ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় একটি নৌকায় করে তিনজন পানিতে সাঁতার কাটতে যায়। এ সময় ঝড় হলে দু'জন লোক নৌকায় ফিরে আসে, কিন্তু মিলাকি তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। ঘটনাটি তারা  ওয়ালেড লেক পুলিশকে অবহিত করে (শেরিফের উদ্ধারকারী দল)। রাত ১টা ১৫ মিনিটে মিলাকির সন্ধানে তল্লাশি  শুরু হয়। বৃহষ্পতিবার সকালে অনুসন্ধানে যোগ দেয় দক্ষিণ-পূর্ব মিশিগান ডাইভ গ্রুপ, অঞ্চল আইন প্রয়োগকারী সংস্থা এবং দমকল বিভাগের একটি জোট যার মধ্যে জেনেসি, লিভিংস্টন, ম্যাকম্ব এবং ওয়েইন কাউন্টি, ভ্যান বুরেন টাউনশিপ এবং মিশিগান স্টেট পুলিশ। শেরিফের কর্মকর্তারা বলেন, অনুসন্ধান আরও কঠিন হয়ে পড়ে  কারণ বন্ধুরা ডুবুরিদের আনুমানিক অবস্থান দিতে অক্ষম ছিল যেখানে তারা সাঁতার কাটছিল বা মিলাকিকে শেষ বার কোথায় দেখা গিয়েছিল। ডুবুরিরা বৃহস্পতিবার সারা দিন ধরে হ্রদে তল্লাশি চালায়। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বজ্রপাত এই প্রচেষ্টাকে জটিল করে তোলে। শুক্রবার সকাল থেকে এটি পুনরায় শুরু হয় এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে থাকে। শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা