আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

নিউইয়র্কের সব মসজিদে মাইকে আজানের অনুমতি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৪:২৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৪:২৫:৪২ পূর্বাহ্ন
নিউইয়র্কের সব মসজিদে মাইকে আজানের অনুমতি
নিউইয়র্ক, ২৮ আগস্ট :  নিউইয়র্কের সব মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি ছিলো না। অবশেষে নিউইয়র্কের মুসলমানদের জন্য ঐতিহাসিক এক অনুমতি দিয়েছে  নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। এখন থেকে নিউইয়র্কের মসজিদ থেকে ভেসে আসবে আজানের সুমধুর সুর। দীর্ঘদিন ধরে মসজিদে মাইকে আজান দেয়ার দাবি জানিয়ে আসছিলেন ওখানে বসবাসরত মুসলিম সম্প্রদায়। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে নিউইয়র্কের মসজিদগুলোতে মাইকে আজান দেয়া যাবে।  
গত ২৪ আগস্ট নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্টুয়ার্ট স্বাক্ষরিত ঘোষণায় এ অনুমতি দেয়া হয়। আগে বিশেষ কারণে অনুমতি সাপেক্ষে মাইকে আজান দেয়া যেত। এখন থেকে আর অনুমতি লাগবে না। নিয়মিতভাবে মসজিদ গুলোতে নামাজ শুরুর আগে আজান দেয়া যাবে। তবে নিউইয়র্ক সিটির সাউন্ড স্লো করে সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতিত কোথায়ও উচ্চ আওয়াজে মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতিত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না।
পুলিশ ডিপার্টমেন্টের জারিকৃত নোটিশে আজানের ভলিউম বা শব্দ সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ করা হয়েছে। মসজিদের প্রতিবেশি কমিউনিটির যাতে কোন অসুবিধা না হয় তা খেয়াল রাখতে বলা হয়েছে। প্রয়োজেনে মসজিদ কর্তৃপক্ষ স্থানীয় কমিউনিটি ও প্রতিবেশিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা ও পরামর্শ করতে পারেন। এ ব্যাপারে সিটি সহযোগিতা করবে-এমন আশ্বাসও দেয়া হয়েছে-এ ঘোষণায়। 
 এদিকে মসজিদগুলোতে মাইকে আজানের অনুমতি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মুসলমান সম্প্রদায় আনন্দ প্রকাশ করেছেন।  তারা মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ