আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তি না মানলে ইরানে শক্তিশালী সামরিক পদক্ষেপ ইতিহাসের সর্ববৃহৎ অনুদান পেল ওয়েস্টার্ন মিশিগানের বিজনেস কলেজ আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নতুন মোড়: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস ওয়াটারফোর্ডে এলপিআর প্রযুক্তি অনুমোদন, গোপনীয়তা নিয়ে প্রশ্ন এনসিএএ বাস্কেটবল জয়ে অ্যান আরবারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে দক্ষিণ-পূর্ব মিশিগানে বন্যা সতর্কতা জারি দক্ষিণ-পূর্ব মিশিগানে টর্নেডো সতর্কতা জারি

শেখ হাসিনার উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায় : আবুল কাশেম

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০১:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০১:১৬:২৭ অপরাহ্ন
শেখ হাসিনার উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায় : আবুল কাশেম
হ্যামট্রাম্যাক, ২৮ আগস্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে (২৭ আগস্ট) হ্যামট্রাম্যাক শহরের রেশমী রেস্টুরেন্টে মিশিগান স্টেট যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। বানিয়াচঙ্গ উজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী আমেরিকা সফরে আসায় একই অনুষ্ঠানে হ্যামট্রাম্যাক সিটির পক্ষ থেকে অভিনন্দনপত্র প্রদান করেন সিটির কাউন্সিল মেম্বার আবু আহমেদ মুসা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কামেশ চৌধুরী। মিশিগান স্টেট যুবলীগ সভাপতি সালেহ রাজেল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান, হ্যামট্রামিক সিটির কাউন্সিল মেম্বার ও মিশিগান স্টেট আওয়ামী লীগ সেক্রেটারি আবু আহমেদ মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টেট যুবলীগের সেক্রেটারি ফরহাদ আহমেদ গুলজার এবং প্রচার সম্পাদক আবেদ মনসুর। 
প্রধান অতিথি আবুল কাশেম চৌধুরী বলেছেন, ১৫ আগস্টের ঘাতক চক্র এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনা দেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন। যেকারণে আমাদের দেশের উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায়। বিদেশের মাটিতে বাংলাদেশের উন্নয়নের গল্প প্রচার-প্রসারে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালনে আহবান জানান।   
আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাহেদ আহমদ আনসারী, মিলাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ সরকার, স্টেট আওয়ামী লীগ সহসভাপাতি মোস্তাক আহমদ মুক্তা, মো. এ. হোসেন সোলেমান, মাহবুব রাব্বি খান, যুগ্ম  সাধারণ সম্পাদক  খালেদ হোসেন, অ্যাডভোকেট দীপক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলওয়ার আনসারী পাভেল, প্রচার সম্পাদক সৈয়দ রায়হান, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, মৃদুল কান্তি সরকার, মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহাদ আহমদ, সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু। 

এছাড়া আরও বক্তব্যে দেন মাহবুবুল আলম আলমগীর, কদর মিয়া, জাফর হাসান চৌধুরী, এ.কে. এম গোলাম নেওয়াজ,রুহুল আমিন, অপরেশ বড়ুয়া (অপু), আব্দুল হাই, আলি আহমদ ফারিস, জাহাঙ্গীর হোসেন, ফয়েজ উদ্দিন, মিশিগান শ্রমিকলীগের সহ -সভাপতি মোঃ আব্দুল বাছিত, মিশিগান স্টেট যুবলীগের সহ-সভাপতি লিজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, দপ্তর সম্পাদক মুকুল খান, উপ-দপ্তর সম্পাদক জনি দেব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেনি দত্ত, আন্তর্জাতিক সম্পাদক কয়েছ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় আহমদ, ত্রান সম্পাদক কামরুল হক, কার্যনির্বাহি সদস্য মোহাম্মদ ফাহিম, মনসুর কবির, আবিদ আহমদ, কয়েছ আহমদ, মোঃ  শরীফ আহমদ, মোঃ ফাহিম আহমদ, আক্তারুল করিম রাব্বি, মোঃ মুসা, ফায়াজ আহমদ, মোহাম্মদ হোসেন,  মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ -সভাপতি হাসান আহমদ তারেক, গোলাপগঞ্জ উপজেলার  সাবেক ছাএলীগ নেতা আমিনুল ইসলাম তুষার, মিশিগান স্টেট ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক রিবু চৌধুরী, কার্যনির্বাহি সদস্য হাসান আহমদ, নিলাদ্রী চৌধুরী প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সমাজসেবায় আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধার অনন্য দৃষ্টান্ত

সমাজসেবায় আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধার অনন্য দৃষ্টান্ত