আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ

বিএনপি নেতারা দেশে করছে অস্ত্র মজুদ, সিঙ্গাপুরে করছে ষড়যন্ত্র : নানক

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ০১:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ০১:০৯:৪৯ অপরাহ্ন
বিএনপি নেতারা দেশে করছে অস্ত্র মজুদ, সিঙ্গাপুরে করছে ষড়যন্ত্র : নানক
ঢাকা, ২৯ আগস্ট (ঢাকা পোস্ট) : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল নেতারা দেশে অস্ত্র মজুদ করতে শুরু করেছে। অপরদিকে, মির্জা ফখরুলসহ তাদের নেতারা সিঙ্গাপুর গিয়ে করছে ষড়যন্ত্র। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিরোধ করে আগামী নির্বাচনেও সরকার গঠন করবে আওয়ামী লীগ।’ মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে নয় উল্লেখ করে নানক বলেন, ‘গত কয়েকদিন আগে ছাত্রদলের ছয়জন নেতা অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের আরেকজন নেতার কাছ থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে প্রশাসন। কিসের কারণে তারা এসব অস্ত্র মজুদ করছে? অপরদিকে, মির্জা ফখরুল ও লাদেন রহমান (তারেক রহমান) জোটবেঁধে সিঙ্গাপুরে বসে ষড়যন্ত্র করছে। আসলে বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে বিশ্বাস করা যায় না।’
গত সাড়ে চৌদ্দ বছরেও বিএনপি আন্দোলনে সফল হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন- ১০ ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এরপরে সেপ্টেম্বর মাসে সময় দিয়েছেন, এখন আবার অক্টোবরের কথা বলছেন।’
বিএনপি নেতাদের উদ্দেশে নানক বলেন, ‘আগামী নির্বাচনের মাঠে খেলা হবে। আপনারা নির্বাচনে আসবেন কী আসবেন না, সেটা আপনাদের ব্যাপার। তবে সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে এর জবাব রাজপথে দেওয়া হবে।’
আলোচনা সভায় বিএনপি নেতাদের প্রশ্ন রেখে আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘তারা আসলে চায় কী? একটি সুষ্ঠু নির্বাচন, নাকি শেখ হাসিনার পতন? তারা যদি আরেকবার ষড়যন্ত্র করে, আগুন সন্ত্রাস করে, তাহলে ৭১ যেভাবে যুদ্ধ করেছিলাম, খালেদা-নিজামী সরকারকে প্রতিরোধ করেছিলাম, স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করেছিলাম, ঠিক একইভাবে এ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করা হবে।’
সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এদেশে এখনো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে- সব ষড়যন্ত্রের প্রতিরোধ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনা। তাই আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নির্বাচনের আগে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান। দলীয় কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুরোধ জানান তিনি।
আলোচনা সভার সভাপতিত্ব করেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম। এসময় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস