আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন 

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৩ ১২:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৩ ১২:০৮:২৩ অপরাহ্ন
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন 
সিলেট, ৩০ আগস্ট : গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সি‌লেটের কৃ‌তি সন্তান, মান‌বিক চি‌কিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টার‌ভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ১৫ জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক।
 ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব ক‌রেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সৌ‌দিআরব প্রবাসী বি‌শিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন  অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, হাজী মোহাম্মদ রফিকুল আলম। পরিচালনা ক‌রেন সংগঠ‌নের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া।
স্বেচ্ছাসেবক হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন আব্দুল আলিম (আলম), সালমা বেগম (সুমি), হাজেরা বেগম, দিলু বড়ুয়া, মাসুদ আহমেদ, রো‌কেয়া সুলতানা, হাদিউল ইসলাম শাহ‌রিয়ার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২