আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

অস্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর : মিলাদ গাজী 

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০১:৫৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০১:৫৯:৫৭ পূর্বাহ্ন
অস্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর : মিলাদ গাজী 
বাহুবল, ৩১ আগস্ট : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অস্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও অপশক্তি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। অসাম্প্রদায়িক  বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও দৃঢ় করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। গতকাল বুধবার (৩০ আগষ্ট) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের চকহায়দর গ্রামে শ্রীকানাইলাল জিউর আখড়ায়  ঝুলনযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো  বলেন।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শুধু মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও উন্নয়ন-অগ্রগতিরই প্রতীক নন, একইসঙ্গে তিনি অসাম্প্রদায়িক চেতনারও মূর্ত প্রতীক। পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র রচিত হয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রকে সাম্প্রদায়িক করার অপচেষ্টা করা হয়। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা দেশ পরিচালনার দায়িত্বে এসে আবার সেই অসাম্প্রদায়িক চেতনাকে ফিরিয়ে এনেছেন।
প্রতিটি ধর্মের উৎসব আজ দেশে সবার উৎসবে পরিণত হয়েছে উল্লেখ করে  গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি  বলেন, ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, প্রবারণা পূর্ণিমাসহ ধর্মীয় উৎসবগুলো এদেশে সর্বজনীন আনন্দের। যে সাম্প্রদায়িক অপশক্তি এই সম্প্রীতি বিনষ্ট করতে মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের দমনে শেখ হাসিনার বিকল্প নেই।
শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়ার অধ্যক্ষ শ্রী শ্রীমৎ অনন্ত দাস মোহান্ত এর সভাপতিত্বে এবং পংকজ কান্তি গোপ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন, বাহুবল থানা অফিসার ইনচার্জ মো: মশিউর রহমান, বাহুবল উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল হাই, পুটিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মুদ্দত আলী, স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তোফাজ্জল হক রাহীন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সাবেক পরিচালক, ডা. হরিপদ রায়, স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম, এডভোকেট প্রমথ সরকার, ধর্মীয় আলোচক করুনা রঞ্জন পাল, স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবিনয় দাশ,জয়ন্ত দাশ, হিমাদ্রি দাশ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪